স্বপ্নের বিশ্বকাপ। স্বপ্নের ফর্ম। বিশ্বকাপের মাঝেই ৩৯ বছরে পা রাখলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার এই বিশেষ দিন বিশেষভাবে সেলিব্রেট করার পরিকল্পনা নিয়েছে শিবির। বাদ নেই ভক্তরাও।
2
8
ফুটবল ফ্যানরা কতই না অদ্ভুত জিনিস করে। পছন্দের প্লেয়ারের নামে ট্যাটু করে, তাঁদের নামে পোষ্যদের নামকরণ করে, পছন্দের প্লেয়ারকে মাত্র ৯০ মিনিট মাঠে দেখার জন্য হাজার হাজার কিলোমিটার ট্রাভেল করে। কিন্তু এবার মেসির ৩৯তম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার।
3
8
কী সেই বিশেষ প্ল্যান? একটি স্পেশাল অনুরোধ এসেছে আর্জেন্টিনার ফ্যানদের জন্য। নিত্যদিনের কাজের মধ্যেই নির্দিষ্ট কিছু সময় সবকিছু থামিয়ে মেসির জন্য 'হ্যাপি বার্থডে' গান গাইতে হবে। শুনলে হয়ত বিষয়টা অদ্ভুত লাগবে। কিন্তু অভিনব পরিকল্পনা। ভাবুন, অফিস, স্কুল, কাফে, বাড়িতে, রাস্তায় সবাই একই সময় সমস্ত কাজ থামিয়ে মেসির জন্য বার্থডে গান গাইছে।
4
8
হবে নাই বা কেন? মেসি শুধুমাত্র আর্জেন্টিনার একজন ফুটবলারই না, তিনি মাসিহা। আবেগের অপর নাম। তাঁর হাত ধরে বিশ্বকাপে দ্বিতীয় সাফল্য পেয়েছে আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার শ্রেষ্ঠত্বের সঙ্গে তুলনা হয়েছে। সমালোচনা, হার্টব্রেক, প্রশ্নের মালার পর দেশের জার্সিতে প্রথম ট্রফি কোপা আমেরিকা। তারপর বিশ্বকাপ।
5
8
বিশ্বকাপ জয় মেসিকে শুধুমাত্র ফুটবল আইকনে সীমাবদ্ধ রাখেনি। মেসি এখন এমনই এক ব্যক্তিত্ব, যার প্রাপ্তি, স্বীকৃতি ফুটবলের বৃত্তি ছাড়িয়ে গিয়েছে। এখন মেসিকে সেলিব্রেট করে গোটা বিশ্ব।
6
8
মেসির ৩৯তম জন্মদিনের বিশেষ সেলিব্রেশনের পরিকল্পনা তারই প্রতিফলন। বিশ্বের অন্য দেশের লোকেদের কাছে আশ্চর্য মনে হলেও, দেশের ফুটবল ইতিহাসে নানান আনন্দের মুহূর্ত উপহার দেওয়ার জন্য এইভাবেই প্রিয় তারকাকে ধন্যবাদ জানাতে চায় ভক্তরা।
7
8
কৃতজ্ঞতা জ্ঞাপন করার আদর্শ সময়। বিশ্বকাপের মধ্যেই পালিত হচ্ছে মেসির ৩৯তম জন্মদিন। বিশেষ দিনের মাত্র দু'দিন আগে বিশ্বমঞ্চে ছুঁয়ে ফেলেন মাইলস্টোন। জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে পেরিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। প্রত্যেক ম্যাচ আর্জেন্টিনার ভক্তদের কাছে বিশেষ। কারণ এটাই হয়ত ফুটবলের রাজপুত্রের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট।
8
8
মেসির জন্মদিনের এই বিশেষ সেলিব্রেশন চলবে দিনভর। অদ্ভুত শোনালেও, এমনভাবে তাঁদের প্রিয় তারকাকে ট্রিবিউট দেওয়ার জন্য অপেক্ষায় ভক্তরা। ফুটবলে সবসময় স্বাভাবিক জিনিস হয় না। এবার বিষয় যখন মেসি, তখন তো প্রশ্নই নেই। দীর্ঘ বছর আগেই তাঁকে একজন সাধারণ ফুটবলারে সীমাবদ্ধ রাখেনি আর্জেন্টিনা। এবার একদিনের জন্য, দেশের অধিনায়কের জন্য গান গাইতে প্রস্তুত লা আলবিসিলেস্তেরা।