বলিউডের ‘সিরিয়াল কিসার’ হোক বা 'সিরিয়াস' অভিনেতা, ইমরান হাশমি মানেই পর্দায় এক অন্যরকম ম্যাজিক।
2
10
জানেন কি, ইমরানের আজকের এই তারকা হয়ে ওঠার পিছনে রয়েছে এক কঠোর পরিশ্রমের গল্প? রুপোলি পর্দার সামনে আসার আগে তিনি পর্দার পেছনেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন।
3
10
সালটা ২০০২। পরিচালক বিক্রম ভাটের সুপারহিট ছবি ‘রাজ’-এর সেটে ইমরানকে দেখা গিয়েছিল একজন সহকারী পরিচালক হিসেবে।
4
10
তখন হয়তো খোদ বিপাশা বসু বা ডিনো মোরিয়াও ভাবেননি যে, এই ছেলেটিই একদিন বলিউডে নিজের রাজত্ব তৈরি করবে। মুম্বই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর সিনেমার খুঁটিনাটি শিখতেই তিনি ক্যামেরার পিছনে কাজ শুরু করেন ইমরান।
5
10
ভাগ্যের কী দারুণ পরিহাস! ২০০৯ সালে যখন ‘রাজ’ ছবির সিক্যুয়েল ‘রাজ: দ্য মিস্ট্রি কন্টিনিউস’ তৈরি হল, তখন পরিচালক মোহিত সুরি সেই সহকারী পরিচালক ইমরানকেই বেছে নিলেন ছবির নায়ক হিসেবে।
6
10
কঙ্গনা রানাওয়াতের বিপরীতে ইমরানের অভিনয় দর্শকদের শুধু মুগ্ধই করেনি, বরং তাঁকে ইন্ডাস্ট্রির অন্যতম 'সুপারস্টার' হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
7
10
যে সেটে তিনি একসময় চা বা স্ক্রিপ্ট নিয়ে দৌড়াদৌড়ি করতেন, সাত বছর পর সেই সেটেই তিনি ফিরেছিলেন 'সুপারস্টার' হয়ে।
8
10
ইমরানের কেরিয়ার গ্রাফ বেশ বৈচিত্র্যময়। ‘মার্ডার ২’, ‘জন্নত’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ কিংবা ‘দ্য ডার্টি পিকচার’, প্রতিটি ছবিতেই তিনি নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন।
9
10
গত কয়েক বছরে তিনি তথাকথিত রোমান্টিক হিরোর খোলস ছেড়ে বেরিয়ে ‘টাইগার ৩’-এর ভিলেন কিংবা ওয়েব সিরিজের জটিল চরিত্রেও সাবলীল অভিনয় করছেন।
10
10
আগামীতে আসছে তাঁর 'আওয়ারাপন ২'। এখন জোরকদমে সেই ছবির শুটিং করছেন অভিনেতা।