মঙ্গলবার বিকেলে আচমকা প্রবল শিলাবৃষ্টি। বৃষ্টির জেরে লণ্ডভণ্ড হয়ে গেল ধারওয়াড় জেলার কলঘটগি শহর ও সংলগ্ন গ্রামগুলির জনজীবন।
2
8
প্রকৃতির এই রুদ্ররূপে কার্যত দিশেহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। শিলাবৃষ্টির দাপট এতটাই ছিল যে, মাঠ-ঘাট-খেত থেকে শুরু করে রাস্তাঘাট- সবটাই সাদা বরফে ঢেকে যায়। এক পলকে দেখলে মনে হচ্ছিল, কর্নাটকের ওই জনপদ যেন হুবহু তুষারাবৃত কাশ্মীর।
3
8
ইতিমধ্যেই সেই দুর্যোগের দৃশ্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ‘এক্স’-হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুরু বরফের স্তূপ। তার ওপর দিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। সেই দৃশ্য এতটাই অবিশ্বাস্য যে, নেটিজেনদের একাংশ একে ‘এআই’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি বলে মনে করছেন। শিলাবৃষ্টির জেরে রাস্তায় গাড়ি চলাচলও একপ্রকার থমকে যায়। পরে শিলা গলতে শুরু করলে ধীরগতিতে যাতায়াত শুরু হয়।
4
8
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বেঙ্গালুরুসহ কর্নাটকের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
8
২০ মার্চ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে না থাকার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
6
8
প্রসঙ্গত, টানা সাতদিন বাংলা জুড়ে ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। শুক্রবার থেকেই কমবে রাতের তাপমাত্রাও। মার্চের মাঝামাঝি সময়ে বাংলায় ভ্যাপসা গরম থেকে খানিকটা স্বস্তি পাওয়া যাবে।
7
8
আজ বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
8
আগামিকাল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।