ইরান, ইজরায়েল সংঘাত আবহে বেশ অনেকটাই সস্তা হয়েছে হলদে ধাতু। তবে গয়না না কিনে সোনা জমান বা বিনিয়োগ করুন এই উপায়ে। ছবি: সংগৃহীত
2
6
ইটিএফ: শেয়ার বাজারে স্টক কেনা বেচার মতোই গোল্ড এক্সচেঞ্জ ট্রেন্ড ফান্ডসের মাধ্যমে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে সোনা কিনতে পারবেন। এতে কোনও মেকিং চার্জ লাগে না। বার্ষিক ফি অত্যন্ত কম। ভাল লিকুইডিটি পাওয়া যায়। ছবি: সংগৃহীত
3
6
SIP তে বিনিয়োগ করা যেমন সহজ, ইটিএফের মাধ্যমে প্রতি মাসে সোনা জমানো তত সহজ। বিশেষ করে যাঁরা অল্প বয়স থেকেই সোনা জমাতে বা কিনতে চাইছেন গয়না না বানিয়ে। ছবি: সংগৃহীত
4
6
গোল্ড বন্ড: এতে ডাবল সুবিধা পাবেন। এক তো বাজারে সোনা যে দামে বিকোচ্ছে সেই দামে কিনতে পারবেন, দুই বার্ষিক ২.৫ শতাংশ ইন্টারেস্ট পাবেন। ট্যাক্স বেনিফিট পাওয়া যায় এতে। ছবি: সংগৃহীত
5
6
গোল্ড মিউচুয়াল ফান্ড: ধরা যাক আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নেই, কিন্তু সোনায় বিনিয়োগ করতে চাইছেন গয়না না কিনে। তাহলে তাঁদের জন্য গোল্ড মিউচুয়াল ফান্ড ভাল অপশন। এই মিউচুয়াল ফান্ড আপনার হয়ে গোল্ড ইটিএফ কিনবে। ছবি: সংগৃহীত
6
6
ডিজিটাল গোল্ড: এর মাধ্যমে আপনি খুব অল্প পরিমাণের ২৪ ক্যারেট সোনা কিনতে পারবেন ফোনপে, পেটিএম বা অন্যান্য কোনও ব্রোকারেজ অ্যাপ থেকে। পরবর্তীতে চাইলে আপনি এটিকে বিক্রি করে দিতে পারেন আবার ফিজিক্যাল কয়েনে বদল করতে পারেন। ছবি: সংগৃহীত