দুবাই থেকে সবকিছু ছেড়ে চলে এসেছিলেন মুম্বই। স্বপ্ন ছিল নামজাদা অভিনেত্রী হওয়ার। সিনেমায় নিজেকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেননি তিনি। কিন্তু তাঁর প্রেমে পড়েন বলিউডের এক প্রথম সারির নায়ক। প্রথম স্ত্রীকে ছেড়ে এই নায়িকাকে বিয়ে করেন তিনি। জানেন কে এই অভিনেত্রী?
2
6
এই নায়িকা অন্য কেউ নন, বলি অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত। মান্যতার আসল নাম দিলনাওয়াজ শেখ। কিন্তু চলচ্চিত্রে আসার পর তিনি তার নাম পরিবর্তন করে রাখেন সানা খান। যদিও বিয়ের পর সেই নাম বদলে নিজেকে মান্যতা হিসাবে পরিচিতি দেন।
3
6
বেশকিছু বি এবং সি গ্রেড ছবিতে কাজ করেছিলেন কেরিয়ারের শুরুতে। কিছু ছবিতে আইটেম ডান্স করতেও দেখা যায় তাঁকে।
4
6
বিয়ের পর স্ত্রীর বি এবং সি গ্রেডের ছবি যাতে খুব বেশি ছড়িয়ে না পড়ে, সেকারণে সেইসব ছবির স্বত্ব কিনতে গিয়ে প্রচুর টাকা ব্যায়ও করেন সঞ্জয় দত্ত।
5
6
অভিনয় জগতে খুব বেশি সুযোগ পাননি মান্যতা। প্রকাশ ঝা'র 'গঙ্গাজল' ছবিতে একটি আইটেম নাচ করেছিলেন মান্যতা। এই নাচ সেইসময় খুব বিখ্যাত হয়েছিল।
6
6
সঞ্জয় দত্তকে বিয়ে করার পর তিনি বলিউডকে বিদায় জানান। মান্যতা সঞ্জয় দত্তের থেকে ১৮ বছরের ছোট। কিন্তু তাঁদের ভালবাসার অটুট বন্ধন দাম্পত্যকে করে তুলেছে আরও মধুর।