বলিউডের এই ‘ছাঁইয়া ছাঁইয়া গার্ল' মালাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামার নাম নেই। সম্প্রতি একটি হাই-প্রোফাইল পার্টিতে ‘স্প্লিটসভিলা’ খ্যাত মডেল ও অভিনেতা সোরাব বেদীর সঙ্গে মালাইকাকে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন জল্পনা, তবে কি মালাইকার জীবনে বসন্তের নতুন ছোঁয়া লেগেছে?
2
8
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মালাইকা এবং সোরাব দুজনেই পার্টির মেজাজে মগ্ন। দুজনকে একসঙ্গে হাসাহাসি করতে এবং বেশ স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে দেখা গিয়েছে। ভিডিওতে সোরাবের বাহুলগ্না মালাইকা।
3
8
সোরাব বেদী নিজে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মালাইকার সঙ্গে এই বিশেষ মুহূর্তের ভিডিওটি ভাগ করেছেন, যা আগুনের মতো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। মালাইকা সেখানে বরাবরের মতোই গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছিলেন, আর সোরাবের সঙ্গে তার রসায়ন নেটিজেনদের নজর কেড়েছে।
4
8
সোরাব বেদী ছোটপর্দার পরিচিত মুখ। বিশেষ করে রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’র মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান।
5
8
বর্তমানে মালাইকা ও সোরাবের এই ভিডিওটি নিয়ে বলিপাড়ায় ফিসফাস চললেও, দুই পক্ষের কেউই এ বিষয়ে সরাসরি মুখ খোলেননি।
6
8
কিছুদিন আগেই আবার ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে 'ডেটিং'-এর গুঞ্জন শোনা গিয়েছিল মালাইকার।
7
8
জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী হর্ষ মেহতা পেশায় একজন সফল ব্যবসায়ী। মূলত তিনি হিরে ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর আগে মুম্বইয়ে পপ গায়ক এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার এই দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন থেকেই সম্পর্কের গুঞ্জন শুরু হলেও এতদিন দু'জনেই 'স্পিকটি নট' ছিলেন।
8
8
কিছুদিন আগেই রোমে ছুটি কাটাতেও দেখা যায় তাঁদের। এর মধ্যেই সোরাবের সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ মুহূর্ত ছড়িয়ে পড়তেই বেশ অবাক হয়েছেন নেটিজেনরা।