ট্রাম্পের হরমুজ অবরোধ, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও অপরিশোধিত তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার জের। সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা শেয়ারবাজারে। সোমবার সকালে সূচক খুলতেই বড় পতন চোখে পড়ে।
2
7
দিনের শুরুতেই তিরিশটি শেয়ারের সূচক ১,৬১৩.০৯ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৭৫,৯৩৭.১৬-এ। অন্যদিকে, পঞ্চাশটি শেয়ারের সূচকও ৪৬১ পয়েন্ট নেমে খুলেছে ২৩,৫৮৯.৬০-তে। আগের লেনদেনের দিনে এই দুই সূচক যথাক্রমে ৭৭,৫৫০.২৫ এবং ২৪,০৫০.৬০-তে বন্ধ হয়েছিল।
3
7
শুরুর লেনদেনেই বাজারের চিত্র ছিল স্পষ্টভাবে নেতিবাচক। জাতীয় শেয়ারবাজারে ২,৪০৯টি শেয়ার পড়েছে, বিপরীতে বেড়েছে মাত্র ২৭৫টি। অপরিবর্তিত থেকেছে ৫৯টি শেয়ার। ফলে বাজারজুড়ে বিক্রির চাপই বেশি চোখে পড়েছে।
4
7
যদিও আগাম মিলেছিল এই পরিস্থিতির। সূচকের প্রাথমিক সূচক দিন শুরু করেছিল ১৯১.৫ পয়েন্ট পতনের মধ্যে দিয়ে, যা স্পষ্ট করে দিয়েছিল দিনের শুরুটা ভাল হবে না।
5
7
তবে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা কিছুটা আশার আলো দেখিয়েছেন। ৯ এপ্রিল তাঁরা মোট ৬৭২.০৯ কোটি টাকার শেয়ার কিনেছেন। একই সঙ্গে দেশীয় প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরাও ৪১০.০৫ কোটি টাকার শেয়ার কিনে বাজারে কিছুটা ভরসা জোগানোর চেষ্টা করেছেন।
6
7
এদিকে এশিয়ার অন্যান্য বাজারেও একই ছবি। জাপানের নিক্কেই সূচক ৫৩৯.১১ পয়েন্ট পড়ে গিয়েছে। হংকংয়ের হ্যাং সেং সূচকও ২৬৬.৫৪ পয়েন্ট নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচকেও পতন, কমেছে ৭১.২০ পয়েন্ট।
7
7
সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সপ্তাহের শুরুতেই ধাক্কা খেল দালাল স্ট্রিট। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর বিনিয়োগকারীদের।