মহালয়ায় খুলবে এই রাশির সৌভাগ্যের দরজা, সর্বপিতৃ অমাবস্যায় হুহু করে সাফল্য আসবে, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে কাদের?
নিজস্ব সংবাদদাতা
৬ অক্টোবর ২০২৬ ১২ : ৪৬
শেয়ার করুন
1
11
২০২৬ সালের মহালয়া পড়েছে আগামী শনিবার, অর্থাৎ ১০ অক্টোবর। এদিন চন্দ্র-সূর্য কন্যা রাশিতে অবস্থান করবে। পাশাপাশি বৃহস্পতি ও মঙ্গল কর্কটে, বুধ ও শুক্র তুলায় এবং শনি মীনে অবস্থান করবে। একাধিক রাশির এই অবস্থানের কারণে বিরল যোগ তৈরি হচ্ছে। এর ফলে লাভবান হবেন কারা? ছবি- সংগৃহীত
2
11
কর্কট: অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মহালয়ার সময় কর্কটে মঙ্গল ও বৃহস্পতির অবস্থান থাকায় কর্কট রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি বা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
3
11
দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নিজের দক্ষতা কাজে লাগিয়ে আয় বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
4
11
তুলা: অর্থলাভ ও সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় এটি। তুলায় বুধ ও শুক্রের অবস্থান এই রাশির জাতকদের জন্য বিশেষ সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে। ব্যবসায় নতুন চুক্তি, নতুন ক্লায়েন্ট বা পেশাগত যোগাযোগ থেকে লাভ হতে পারে। ছবি- সংগৃহীত
5
11
কর্মক্ষেত্রে আপনার বুদ্ধি ও যোগাযোগের দক্ষতা প্রশংসা পেতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
6
11
কন্যা: নতুন সুযোগ আসবে ও আত্মবিশ্বাস বাড়বে। মহালয়ার অমাবস্যায় সূর্য ও চন্দ্র কন্যা রাশিতে থাকায় এই রাশির জাতকদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। পুরনো সমস্যা কাটিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে। ছবি- সংগৃহীত
7
11
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সাফল্যের সম্ভাবনাও থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পনা করে এগোলে ভাল ফল মিলতে পারে। ছবি- সংগৃহীত
8
11
সিংহ: অর্থ ও সামাজিক মর্যাদা বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির অবস্থান এবং অক্টোবরের অন্যান্য গ্রহগত পরিবর্তনের প্রভাবে সিংহ রাশির জাতকদের জন্য সময়টি ধীরে ধীরে অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে পরিচিতি বাড়বে। ছবি- সংগৃহীত
9
11
গুরুত্বপূর্ণ মানুষের সহযোগিতা পেতে পারেন। নতুন কোনও কাজ বা বিনিয়োগের পরিকল্পনা থেকেও ভবিষ্যতে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
10
11
বৃশ্চিক: ভাগ্যের সহায়তা ও সাফল্য পেতে পারেন। বৃহস্পতি-মঙ্গল-সহ অক্টোবরের গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে গতি আনতে পারে। আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
11
11
উচ্চশিক্ষা, দূরযাত্রা বা নতুন কোনও পরিকল্পনার ক্ষেত্রেও ভাল সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্থিতিশীলতা বাড়ার ইঙ্গিত রয়েছে। ছবি- সংগৃহীত