এসবিআই-এর ১০ বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত? সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার বার্ষিক ৬.০৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.০৫ শতাংশ।
2
9
১০ লক্ষ টাকার এককালীন বিনিয়োগে এসবিআই এফডি-র সুদের হিসাব: সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে, এসবিআই-এর ১০ বছরের টার্ম ডিপোজিটে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৮,২২,৯৭৬ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা মেয়াদ শেষে ২০,১১,৪৫৭ টাকা পাবেন।
3
9
১০ বছরের এফডি-র হার: ২০২৬ সালের জন্য পিএনবি -র ফিক্সড ডিপোজিটের সুদের হার কত? সাধারণ গ্রাহকদের জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বার্ষিক ৬.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৮০ শতাংশ সুদের হার।
4
9
১০ লক্ষ টাকার এককালীন বিনিয়োগে পিএনবি এফডি-র সুদের হিসাব: সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে, পিএনবি-র ১০ বছরের টার্ম ডিপোজিটে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৮,১৪,০১৮ টাকা পাওয়া যাবে। অন্যদিকে, প্রবীণ নাগরিকরা মেয়াদ শেষে ১৯,৬২,৬২৯ টাকা পাবেন।
5
9
১০ বছরের মেয়াদে এইচডিএফসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার (২০২৬): সাধারণ গ্রাহকদের জন্য ৬.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৬৫ শতাংশ।
6
9
এইচডিএফসি এফডি-র সুদের হিসাব: এইচডিএফসি-র ১০ বছরের এফডি-তে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৮,৪১,০২১ টাকা পাওয়া যাবে। প্রবীণ নাগরিকদের জন্য মেয়াদ শেষে ১৯,৩৩,৮৮৮ টাকা পাওয়া যাবে।
7
9
আইসিআইসিআই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সুদের হার (২০২৬): সাধারণ গ্রাহকদের জন্য ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.০০ শতাংশ।
8
9
আইসিআইসিআই এফডি-তে সুদের হিসাব: আইসিআইসিআই-এর ১০ বছর মেয়াদী এফডি-তে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ১৯,০৫,৫৫৯ টাকা পাওয়া যাবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১০ বছর পর প্রাপ্ত অর্থের পরিমাণ হবে ২০,০১,৫৯৭ টাকা।
9
9
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের সুদের হার (২০২৬): ভারতের পোস্ট অফিসগুলোতে ১০ বছর মেয়াদী ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা নেই। তাদের স্থায়ী আয়ের প্রকল্পগুলোর সর্বোচ্চ মেয়াদ ৫ বছর, যাতে বর্তমানে বার্ষিক ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।