পশ্চিম এশিয়ায় ফের সংঘর্ষের আবহ। তেহরানে হামলা ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের। ফের বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী।
2
12
আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দাম। আজ বৃহস্পতিবার ক্রুড ওয়েলের দাম একধাক্কায় বেড়েছে ১.৫৭ শতাংশ। প্রতি ব্যারেল ক্রুড ওয়েলের দাম বেড়ে ৯৪.৫৬ ডলার।
3
12
ফের আশঙ্কা বাড়ছে, দেশেও এলপিজি ও জ্বালানির দাম বাড়তে পারে। পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহেই ভারতে একটানা ঊর্ধ্বমুখী গ্যাস ও তেলের দাম।
4
12
গত মার্চ মাস থেকেই একটানা বেড়েই চলেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বেড়েছে রান্নার গ্যাসের দাম। গত মাসে টানা চারবার বেড়েছে পেট্রোল, ডিজেলের দাম।
5
12
যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, সাময়িকভাবে অস্থিরতা থাকলেও, আগামী কয়েক মাসের মধ্যে এলপিজি ও জ্বালানির দাম স্থিতিশীল হতে পারে।
6
12
গত মার্চ মাসে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৬০ টাকা। যদিও এপ্রিলে আর রান্নার গ্যাসের দাম বাড়েনি। এপ্রিলের পর মে মাসেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। জুন মাসের প্রথম সপ্তাহান্তে রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বেড়েছে।
7
12
গত পয়লা এপ্রিলেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯৫.৫০ টাকা বেড়েছিল। মে মাসে ৯৯৪ টাকা বেড়ে ৩০০০ টাকার গণ্ডি পেরিয়ে গেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম।
8
12
জুন মাসের শুরুতেও দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছে। গত সপ্তাহের শুরুতেই দেশজুড়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৪২ টাকা থেকে ৫৩.৫০ টাকার মধ্যে।
9
12
পাশাপাশি বেড়েছে ৫ কেজি ছোট সিলিন্ডারের দামও। গত মে মাসে ৫ কেজি ছোট সিলিন্ডারের দাম একধাক্কায় বেড়েছিল ২৬১ টাকা। ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বেড়ে ৮১০ টাকা হয়েছিল। যা আগে ছিল ৫৪৯ টাকা।
10
12
এবার জুন মাসেও ৫ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। এই গ্যাস ৫ কেজি ছোটু সিলিন্ডারের দাম বেড়েছে ১১ টাকা। বর্তমানে এর দাম ৮২১.৫০ টাকা।
11
12
একনজরে দেখে নিন, ১১ জুন ১৪ কেজি রান্নার গ্যাসের দাম কোন শহরে কত-
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। দিল্লিতে ৯৪২ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, পাটনায় ১০৩১.৫০ টাকা।
12
12
একনজরে দেখে নিন, ১১ জুন ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত-
কলকাতায় ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, হায়দরাবাদে ৩৩৬৭ টাকা, মুম্বইয়ে ৩০৬৭.৫০ টাকা, চেন্নাইয়ে ৩২৮৩ টাকা।