আন্তর্জাতিক বাজারে লাগাতার অস্থিরতার জেরে ফের ভারতে বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। পর পর দু’মাস দর কমার পর সেপ্টেম্বরের শুরুতেই উল্টো পথে হাঁটল গ্যাসের বাজার।
2
8
স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলেছে ছোট-মাঝারি হোটেল ও রেস্তোরাঁ মালিকদের কপালে। তবে সামান্য স্বস্তির খবর- ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি।
3
8
আজ ১৬ সেপ্টেম্বর, বুধবার, দেশের চার মহানগরে রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দর এক নজরে দেখে নেওয়া যাক।
4
8
কলকাতায় ঘরোয়া গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে ৯৬৮ টাকাই। তবে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দর দাঁড়িয়েছে ২,৮৮৪ টাকা।
চেন্নাইয়ে বেশ খানিকটা বেড়েছে দাম। চার মহানগরের মধ্যে চেন্নাইয়েই বাণিজ্যিক গ্যাসের দাম সবচেয়ে বেশি- ২,৯১৬ টাকা ৫০ পয়সা। এখানে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার বিকোচ্ছে ৯৫৭ টাকা ৫০ পয়সায়।
8
8
উল্লেখ্য, জুলাই ও আগস্ট পর পর দু’মাস গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল কিছুটা। জুলাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ১৮৩.৫০ টাকা এবং আগস্টে এক ধাক্কায় ২০৯ টাকা দর কমেছিল। কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই আন্তর্জাতিক বাজারের টানে ফের চড়তে শুরু করল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।