পশ্চিম এশিয়ায় সংঘাত এবংবিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশেও বেড়েছে তেলের দাম। গত কয়েকদিন ধরেই তা ঊর্ধ্বমুখী। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলারে বিকোচ্ছে। যার ফলে দেশ জুড়ে ঘরোয়া রান্নার গ্যাস (এলপিজি), পাইপবাহিত গ্যাস (পিএনজি) এবং সিএনজি-র দাম বেড়েছে। যা নিয়ে চিন্তায় সকলেই।
2
7
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওমানে ইরান ও পারস্য উপসাগরীয় অন্যান্য দেশের মধ্যে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত হয়েছে। ফলে সপ্তাহের শুরুতেই মধ্যপ্রাচ্যের কূটনীতি কিছুটা ধাক্কা খেয়েছে। তেল পরিবহণের প্রধান দু'টি রুটের পার্শ্ববর্তী এলাকায় নতুন করে হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে ফের বেড়েছে উদ্বেগ।
3
7
সোমবার প্রকাশিত রেটচার্ট অনুযায়ী দেশের বিভিন্ন শহরে গ্যাস ও সিলিন্ডারের দাম প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আজ ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিণ্ডারের দাম: দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বাইতে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সৌদি আরবে ড্রোন হামলার পর সেখানে ১,২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইনটি বন্ধ রাখা হয়েছে। যা তেল সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সে কারণেই সোমবারের ওমানের সঙ্গে বৈঠক স্থগিত রেখেছে সৌদি আরব। যেখানে ইরানেরও উপস্থিত থাকার কথা ছিল।