মাসের শেষ। ইতিমধ্যেই বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে গ্যাস সিলিণ্ডারের দাম বাড়ায় কিছুটা চাপে পড়েছে বাজার। টানা তিন মাস ধরে গ্যাসের দর ঊর্ধ্বমুখী। মাসের শুরু থেকেই দেশ জুড়ে বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম।
2
7
চলতি বছরের জুলাই ও আগস্টে সিলিণ্ডারের দর সামান্য কমলেও, তার পর থেকে গত তিন মাসে আর দাম কমার খবর নেই।
3
7
গত ১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিণ্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা বেড়েছে। তবে সাধারণ মানুষের জন্য স্বস্তির কথা, ১৪ কেজির ঘরোয়া সিলিণ্ডারের দামে গত কয়েক মাস ধরেই কোনও পরিবর্তন হয়নি।
4
7
নতুন হিসাব অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিণ্ডারের দাম ১৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,৯৭১ টাকা। অক্টোবরে তা ছিল ২,৯৫৪ টাকা। মাসের শেষে দামে আর কোনও বদল আসেনি।
5
7
অন্যান্য বড় শহরগুলির ছবিও প্রায় একই রকম। দিল্লিতে দাম ১০ টাকা বেড়ে হয়েছে ২,৮২০ টাকা, যা আগে ছিল ২,৮১০ টাকা।
6
7
চেন্নাইতে সিলিণ্ডার-পিছু ১১.৫০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ২,৯৯৪.৫০ টাকা। মুম্বইতে ১০.৫০ টাকা বেড়ে দর দাঁড়িয়েছে ২,৭৭৫ টাকা। বেঙ্গালুরুতে ১০ টাকা বেড়ে নতুন দাম ২,৯০৮ টাকা।
7
7
অন্য দিকে, পুরো নভেম্বর মাস জুড়েই স্থির রয়েছে ১৪ কেজির ঘরোয়া সিলিণ্ডারের দাম। এখন কলকাতায় ঘরোয়া সিলিণ্ডার পাওয়া যাচ্ছে ৯৬৮ টাকায়। এ ছাড়া দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকায় বিক্রি হচ্ছে ঘরোয়া রান্নার গ্যাস।