উৎসবের আবহে হোটেল, রেস্তোরাঁয় খাবার খেতে কে না পছন্দ করেন! তবে এবারের দুর্গাপুজোয় রেস্তোরাঁয় খেতে গেলেও, পকেটে বাড়তি চাপ পড়বে। কারণ, গ্যাস সিলিন্ডারের দাম আবারও ঊর্ধ্বমুখী।
2
7
পুজোর মাসেই একধাক্কায় বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সমস্ত হোটেল, রেস্তোরাঁয় ব্যবহার করা হয়। গ্যাসের দাম বেড়ে যাওয়ায়, এবারে খাবারের দামও বাড়তে চলেছে।
3
7
পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায়, গ্যাস সিলিন্ডারের দামেও বড় ধাক্কা অক্টোবর মাসে।
4
7
চলতি বছরে জানুয়ারি থেকেই একটানা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। শুধুমাত্র জুলাই ও আগস্ট মাসে এই গ্যাস সিলিন্ডারের দাম খানিকটা কমেছিল। সেপ্টেম্বরের পর অক্টোবরেও গ্যাসের দাম আবারও বেড়েছে।
5
7
কলকাতায় পয়লা অক্টোবরে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অক্টোবর থেকেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৯৬৮.০০ টাকা, যা অপরিবর্তিত। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। পাশাপাশি আজ থেকেই দাম বেড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম ২৯৫৪ টাকা হল।
6
7
অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।
7
7
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।