দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল স্টাফ সিলেকশন কমিশন (SSC)।
2
8
সম্প্রতি কমিশনের পক্ষ থেকে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে গ্রেড ‘সি’ এবং গ্রেড ‘ডি’ মিলিয়ে মোট ৭৩১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
3
8
আগ্রহী প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং সেই সঙ্গে স্টেনোগ্রাফিতে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে।
4
8
বয়সের ক্ষেত্রে গ্রেড ‘সি’ পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অন্যদিকে গ্রেড ‘ডি’ পদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ২৭ বছর, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন।
5
8
যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামোও বেশ আকর্ষণীয়। চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া গ্রেড ‘সি’ কর্মীদের মাসিক বেতন শুরু হবে ৪৪,৯০০ টাকা থেকে, যা বেড়ে দাঁড়াতে পারে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।
6
8
গ্রেড ‘ডি’ পদের ক্ষেত্রে বেতনক্রম ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকার মধ্যে থাকবে। চাকরিপ্রার্থীদের মূলত কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা এবং স্টেনোগ্রাফির দক্ষতা পরীক্ষার মাধ্যমে যাচাই করা হবে, যার পরে নথি যাচাইকরণ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ সম্পূর্ণ হবে।
7
8
আবেদনের পুরো প্রক্রিয়াটি অনলাইনেই সম্পন্ন করা যাবে। আগ্রহী প্রার্থীরা এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন সেরে নিতে পারেন। এরপর নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি দিয়ে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে এবং নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করলেই আবেদন নিশ্চিত হবে।
8
8
এই নিয়োগের অনলাইন আবেদন গ্রহণ গত ২৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। শেষ মুহূর্তের ভিড় বা প্রযুক্তিগত সমস্যা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই আবেদন শেষ করার পরামর্শ দেওয়া হচ্ছে।