পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ নিয়ম বদল করা হয়েছে। এবার থেকে কোনও গ্রাহকের অ্যাকাউন্টে জমা হওয়া সুদের পরিমাণ সংশোধন বা পরিবর্তন করতে হলে সরাসরি তা করা যাবে না।
2
9
নতুন নিয়ম অনুযায়ী, সুদের অঙ্কে কোনও পরিবর্তনের ক্ষেত্রে ‘মেকার-চেকার’ পদ্ধতিতে অনুমোদন নিতে হবে। এর ফলে একই কাজ একজন কর্মী করে অন্য একজন আধিকারিক তা যাচাই করবেন। মূলত ভুল বা অননুমোদিত সুদ সংশোধনের সম্ভাবনা কমাতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে।
3
9
এই নিয়মের সরাসরি প্রভাব পড়বে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস স্কিম, মান্থলি ইনকাম স্কিম এবং সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে।
4
9
এতদিন পোস্ট অফিসের সুদের সংশোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার পর সিস্টেমে তথ্য এন্ট্রি করা হত। এরপর আলাদা করে দ্বিতীয় পর্যায়ের যাচাইয়ের প্রয়োজন থাকত না।
5
9
নতুন ব্যবস্থায় সেই নিয়ম বদলানো হয়েছে। এখন একজন আধিকারিক সুদের সংশোধনের তথ্য সিস্টেমে এন্ট্রি করবেন এবং অন্য একজন তা পরীক্ষা করে অনুমোদন করবেন।
6
9
সুদের অঙ্ক সংশোধনের জন্য মেনু ব্যবহার করা হবে। তবে এই ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র অ্যাকাউন্টে জমা হওয়া সুদের পরিমাণ সংশোধন করা যাবে। মূল টাকা পরিবর্তন করা যাবে না।
7
9
নতুন প্রক্রিয়ায় কোনও গ্রাহকের সুদের অঙ্ক সংশোধনের প্রয়োজন হলে প্রথমে সংশ্লিষ্ট নথি এবং মামলাটি খতিয়ে দেখবেন। এরপর বিষয়টি বিভাগীয় প্রধানের কাছে পাঠানো হবে। প্রয়োজনীয় যাচাইয়ের পর সুদ সংশোধনের অনুমোদন দিতে বা আবেদন বাতিল করতে পারবেন।
8
9
অনুমোদন পাওয়া গেলে সংশ্লিষ্ট হেড অফিস এবং সুপারভাইজার অ্যাকাউন্টের তথ্য, সুদের অঙ্ক, তারিখ এবং কোন প্রকল্পের অ্যাকাউন্ট—সবকিছু ভালোভাবে যাচাই করে সিস্টেমে সংশোধনের তথ্য নথিভুক্ত করবেন।
9
9
ফলে নতুন মেকার-চেকার ব্যবস্থা চালুর পর সুদ সংশোধনের ক্ষেত্রে একদিকে যেমন নজরদারি বাড়বে, তেমনই প্রতিটি সংশোধনের জন্য দায়বদ্ধতাও নির্দিষ্ট হবে। পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারী গ্রাহকদের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন।