দুর্গাপুজোতে এবছরেও বৃষ্টি থেকে রেহাই নেই। একটানা ঝড়বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে প্রবল দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিল হাওয়া অফিস। বৃষ্টি হলেও, ভোগান্তি পোহাতে হবে না পুজোর মধ্যে।
2
7
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, 'থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা ১১ অক্টোবর নাগাদ আন্দামান সাগরে পৌঁছবে। ১৩ অক্টোবর নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।'
3
7
আবহাওয়া দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, এই নিম্নচাপ পরবর্তীতে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে সরে যাবে। পশ্চিমবঙ্গে এর সরাসরি বা বড় কোনও প্রভাব পড়বে না এবং নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
4
7
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ১৪ অক্টোবর, চতুর্থীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
5
7
আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
6
7
আগামী ১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই সতর্কতা জারি নেই। ২০-২২ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা নেই। আকাশ মূলত পরিষ্কারই থাকবে।
7
7
অন্যদিকে উত্তরবঙ্গে দুর্গাপুজোর সময় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। কোনও জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেনি আবহাওয়া দপ্তর।