উৎসবের আবহে মেতে উঠেছে আপামর বাঙালি। মহালয়ার পরেই শুরু দুর্গাপুজোর আনন্দ। এই আবহে ব্যাঙ্কে যদি জরুরি কাজ থাকে, তাহলে তড়িঘড়ি সেরে ফেলুন। আগামী সপ্তাহে কতদিন ব্যাঙ্ক বন্ধ আগেভাগেই জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
7
আগামী সপ্তাহে অর্থাৎ ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে কলকাতা-সহ গোটা বাংলায় কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? সপ্তমী এবার শনিবারে। সেইদিন কি বাংলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে?
3
7
আরবিআইয়ের ছুটির তালিকা অনুযায়ী, ১৭ অক্টোবর, শনিবার, মহা সপ্তমী উপলক্ষে আগরতলা, ত্রিপুরায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে বাংলায় সেদিন সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। মাসের তৃতীয় শনিবার ব্যাঙ্কে ছুটি থাকবে না।
4
7
১৮ অক্টোবর, রবিবার দেশজুড়ে সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। চলতি মাসে আর কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? আরবিআই জানিয়েছে, ১৯ অক্টোবর, সোমবার দশেরা উপলক্ষে কলকাতা, পাটনা, রাঁচি, শিলং, আগরতলা, ভুবনেশ্বর, চেন্নাই, গুয়াহাটি, ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
5
7
২০ অক্টোবর, মঙ্গলবার দশেরা, দশমীতে গ্যাংটক ও ইম্ফল বাদে দেশের সব জায়গার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমীতে আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি, কলকাতা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
২২ অক্টোবর, বৃহস্পতিবার দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৩ অক্টোবর, শুক্রবার দুর্গা পূজা দশাই উপলক্ষ্যে গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
7
২৬ অক্টোবর লক্ষ্মী পুজো, মহর্ষি বাল্মীকির জন্ম বার্ষিকী উপলক্ষে আগরতলা, জম্মু, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ অক্টোবর করবা চৌথ উপলক্ষে শিমলা এবং ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেল জন্মদিন উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।