অক্টোবরের শুরুতে আরও একবার ধাক্কা গ্যাসের দামে। বাড়ল বানিজ্যিক গ্যাসের দাম। পশ্চিম এশিয়ায় টানাপোড়েনের আঁচ এসে পড়ছে বিশ্ব বাজারেও। ভূরাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক লেনদেনে যেমন দ্বন্দ্ব তৈরি হয়েছে, তেমনই তাল মিলিয়ে বেড়েছে জ্বালানির দামও।
2
9
ফলে গত মাসের মত এমাসেও অনেকটাই বেড়েছে গ্যাসের দাম। বিগত কয়েক মাসে দফায় দফায় পরিবর্তন হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।
3
9
জুলাই ও আগস্ট- পরপর দু’মাস স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। জুলাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ১৮৩ টাকা ৫০ পয়সা, আর আগস্টে দাম কমে ২০৯ টাকা। সেপ্টেম্বরে দাম বাড়ার পর অক্টোবরের শুরুতে আবারও বানিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৬২.৫০ থেকে ৭০ টাকা।
4
9
বিশ্ব বাজারে ডামাডোলের কারণে পরপর চড়তে শুরু করেছে বাণিজ্যিক গ্যাসের পারদ। টানা দাম বৃদ্ধিতে স্বভাবতই আশঙ্কার মেঘ দেখছেন ব্যবসায়ীরা।