পুজোর মাস৷ এদিকে অক্টোবর পড়তেই আবার একবার ধাক্কা গ্যাসের দামে। বানিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। মধ্য এশিয়ায় টানাপোড়েনের আঁচ এসে পড়ছে বিশ্ব বাজারেও। ভূরাজনৈতিক অস্থিরতার জেরে আন্তর্জাতিক লেনদেনে যেমন দ্বন্দ্ব তৈরি হয়েছে, তেমনই তাল মিলিয়ে বাড়ছে জ্বালানির দামও।
2
9
পুজোর মাসেও অনেকটাই বেড়েছে গ্যাসের দাম। বিগত কয়েক মাসে দফায় দফায় পরিবর্তন হয়েছে ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম।
3
9
জুলাই ও আগস্ট- পরপর দু’মাস স্বস্তি পেয়েছিলেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। জুলাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ১৮৩ টাকা ৫০ পয়সা, আর আগস্টে দাম কমে ২০৯ টাকা। সেপ্টেম্বরে দাম বাড়ার পর অক্টোবরের শুরুতে আবারও বানিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৬২.৫০ থেকে ৭০ টাকা।
4
9
আন্তর্জাতিক ডামাডোলের কারণে চড়তে শুরু করেছে বাণিজ্যিক গ্যাসের পারদ। টানা দাম বৃদ্ধিতে স্বভাবতই আশঙ্কার মেঘ দেখছেন ব্যবসায়ীরা।