উৎসবের মরশুমে গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি উধাও। মাসের শুরুতেই বেড়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। যা ঘিরে আবারও দুশ্চিন্তায় মধ্যবিত্তরা। উৎসবের আবহে বাড়তে পারে মিষ্টি, খাবারের দামও।
2
7
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। গত দু'মাস গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি বজায় ছিল। নিম্নমুখী ছিল গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বরে ফের খানিকটা বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম।
3
7
চলতি মাসে দেশজুড়ে ৫ ও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যদিও রান্নার গ্যাসের দাম জুন মাসের পর থেকে বদল হয়নি। পুজোর আগে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমবে কিনা, তার দিকেই মুখিয়ে রয়েছেন সকলে।
4
7
চলতি মাসে দেশজুড়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৯.৫০ থেকে ১১.৫০ টাকা। সেপ্টেম্বর মাসে দেশের বড় শহরগুলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত জানেন? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।
5
7
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। সেপ্টেম্বরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।
6
7
এদিকে বাংলার চার জেলায় রান্নার গ্যাস সিলিন্ডার বিকোচ্ছে ১০০০ টাকার বেশি। কালিম্পংয়ে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৭.৫০ টাকা। মালদহে ১০৩৯ টাকা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা।
7
7
কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডার ৯৬৪ টাকায় বিকোচ্ছে। তার চেয়েও দাম কমল এক জেলায়। গোটা বাংলার মধ্যে গ্যাস সিলিন্ডারের দাম সবচেয়ে কম পূর্ব মেদিনীপুরে। শুধুমাত্র এই জেলায় ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা।