আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। জুলাই, আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে ছাড় পাওয়া গেলেও, সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আবারও ঊর্ধ্বমুখী গ্যাসের দাম।
3
7
পুজোর মাসেও কি ১৪ কেজি রান্নার গ্যাস ও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে পারে? যা ঘিরে জল্পনা আবারও তুঙ্গে। দুশ্চিন্তায় মধ্যবিত্তরাও।
4
7
সেপ্টেম্বর থেকে দেশের কোন কোন শহরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত? দিল্লিতে ২,৭৪৭.৫০ টাকা, মুম্বইতে ২,৭০১ টাকা, চেন্নাইতে ২,৯১৬.৫০ টাকা এবং কলকাতায় ২৯৮২ টাকা।
জানেন কি, বাংলাতেই একাধিক জেলায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০০০ টাকার বেশি! গত জুন মাস থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত। তখন থেকেই ১০০০ টাকার বেশি খরচ হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে।
7
7
কালিম্পংয়ে ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৯৭.৫০ টাকা, মালদহে ১০৩৯ টাকা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১০৪০.৫০ টাকা। বাকি জেলাগুলিতে ১০০০ টাকার মধ্যেই বিকোচ্ছে ১৪ কেজি গ্যাস সিলিন্ডার।