মাসের শুরুতেই গ্যাসের দামে বড় ধাক্কা। অক্টোবরেও গ্যাস সিলিন্ডারের দামে স্বস্তি উধাও মধ্যবিত্তের। ফের একধাক্কায় দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের। পুজোর মাসে যা ঘিরে মাথায় হাত সাধারণ মানুষের।
যদিও রান্নার গ্যাসের দাম অক্টোবরের শুরুতেও অপরিবর্তিত রয়েছে। এ মাসে কলকাতায় একধাক্কায় বেড়েছে গ্যাস সিলিন্ডারের দাম।
5
8
পয়লা অক্টোবর থেকেই কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪.২ কেজি) দাম ৯৬৮.০০ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (১৯ কেজি) দাম বেড়ে ২৯৫৪ টাকা হল।
6
8
কলকাতায় পয়লা অক্টোবরে ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হল ২৮১০ টাকা।
7
8
মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।
8
8
রান্নার গ্যাসের দাম গত জুন মাসে বেড়েছিল। তারপর থেকে আর কোনও বদল হয়নি। অক্টোবরে দিল্লিতে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৪২ টাকা, মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা, কলকাতায় ৯৬৪ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা, চণ্ডীগড়ে ৯৫১.৫০ টাকা।