মধ্যপ্রাচ্যে অস্থিরতার আবহ কাটতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যদিও দেশে অপরিশোধিত তেলের আমদানিতে আর কোনও বাধা নেই।
3
8
যার জেরে জুলাইয়ের পর আগস্টেও দেশজুড়ে কমেছে গ্যাস সিলিন্ডারের দাম। চলতি মাসে একধাক্কায় কমেছে ৫ ও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যদিও ১৪ কেজি রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত।
4
8
বছরের শুরু থেকেই, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটানা ঊর্ধ্বমুখী ছিল গ্যাস সিলিন্ডারের দাম। যা জুনেও রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়। সেই অবস্থায় থেকে ধীরে ধীরে কয়েকশো টাকা কমেছে গ্যাস সিলিন্ডারের দাম।
5
8
ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যেই ১৩০০ টাকার বেশি বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফেব্রুয়ারি মাসে যা ছিল ১৭৪০.৫০ টাকা। জুন মাসে বেড়ে দাঁড়িয়েছিল ৩১১৩.৫০ টাকা।
6
8
আগস্ট থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ২০৯ টাকা। অন্যদিকে দিল্লিতে কমেছে ২০২ টাকা। বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮৭২.৫০ টাকা, দিল্লিতে ২৭২৮ টাকা।
7
8
পাশাপাশি চলতি মাসেই কমল ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজির দাম। দিল্লিতে জুলাই মাসে ৫ কেজি সিলিন্ডারের দাম ছিল ৮০৮.৫০ টাকা। আগস্টে দাম কমে হল ৭৬২ টাকা।