রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বুক করার নিয়মে শহর ও গ্রামের ফারাক তুলে দিল কেন্দ্র। সোমবার সরকারের তরফে জানানো হয়েছে, এখন থেকে গ্রাম বা শহর- সব জায়গার গ্রাহকরাই ২৫ দিন অন্তর নতুন সিলিন্ডার বুক করতে পারবেন।
2
10
পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানান, আগে গ্রামে সিলিন্ডার বুক করার জন্য ৪৫ দিন অপেক্ষা করতে হতো। কিন্তু এখন আর সেই নিয়ম থাকছে না। গ্রামেও সেই সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হয়েছে।
3
10
মন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। ফলে রান্নার গ্যাসের সরবরাহে ব্যাপক টান পড়েছিল।
4
10
সেই কারণেই আগে শহরে ২৫ দিন এবং গ্রামে ৪৫ দিন অন্তর বুকিংয়ের নিয়ম চালু করা হয়েছিল।
5
10
বর্তমানে গ্যাসের জোগান আবার স্বাভাবিক হয়েছে। পুরনো সব অর্ডারের গ্যাস দেওয়া শেষ হওয়ায় এই কড়াকড়ি তুলে নিল কেন্দ্র।
6
10
পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে অবিলম্বে এই নির্দেশ চালু করতে বলেছে।
7
10
উল্লেখ্য, গত জুন মাসেই বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাসের ওপর থেকে সব বাধা তুলে নেওয়া হয়েছিল। শিল্পকারখানা যাতে ঠিকমতো চলে, তার জন্য যুদ্ধ শুরুর আগের নিয়মেই গ্যাস দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র।
8
10
ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হতেই দেশে যাতে গ্যাসের আকাল না হয়, তার জন্য কড়া 'জরুরি পণ্য আইন' চালু করা হয়েছিল। এমনকী অন্য কিছু গ্যাসও শুধুমাত্র রান্নার গ্যাস তৈরির কাজে ব্যবহারের নির্দেশ দেয় কেন্দ্র।
9
10
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় ভারতেও তার প্রভাব পড়েছিল। মার্চ মাসে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বাড়ানো হয়।
10
10
এরপর জুন মাসে আরও ২৯ টাকা দাম বাড়ে। ফলে কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ৯৬৮ টাকা।