জ্যোতিষশাস্ত্রে শিব এবং চন্দ্রের নিবিড় যোগ রয়েছে বলেই মনে করা হয়। শিবের মাথায় যেহেতু চন্দ্র থাকে তাই নিষ্ঠা ভরে দেবাদিদেবের পুজো করলে জন্মছকে চন্দ্র শক্তিশালী হয়। চন্দ্রকে মন এবং স্থিরতার অধিপতি বলে মনে করা হয়। জীবনে সুখ, শান্তি এবং ইতিবাচক উর্জা আনে। ফলে জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে, শিবের পছন্দের রাশি কোনগুলো।
2
7
কর্কট: এই রাশির অধিপতি চন্দ্র। এবং শিবের পছন্দের রাশি এটি। দেবাদিদেবের কৃপায় কর্কট রাশির জাতকেরা জীবনে প্রচুর মান, সম্মান, খ্যাতি পান।
3
7
এঁরা অত্যন্ত ভাবুক এবং সংবেদনশীল প্রকৃতির হন। দয়ালু হন। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখেন। ভোলেবাবার কৃপায় জীবন সুখ, সমৃদ্ধির কমতি হয় না এঁদের।
4
7
সিংহ: এই রাশির উপর শিবের বিশেষ কৃপা থাকে। এঁরা ভীষণ আত্মবিশ্বাসী হন। মহাদেবের কৃপায় সমাজে এঁরা মান, সম্মান পান।
5
7
কাজের জায়গায় নিজের আলাদা পরিচিতি বানাতে সক্ষম হন। জীবনে কোনও বাধা বিপত্তি এলে এঁরা সেটা সহজেই কাটিয়ে উঠতে পারেন। শিবের কৃপায় সিংহ রাশির জাতকেরা জীবনে সফল হন।
6
7
ধনু: এঁরা ভীষণ ন্যায়পরায়ণ এবং সৎ হন। একই সঙ্গে ধর্মীয় কাজে এঁদের ভীষণই মন থাকে। যে কাজে হাত দেন তাতেই সফল হন শিবের কৃপায়। মহাদেবের বিশেষ কৃপাদৃষ্টি থাকে এই রাশির জাতকদের উপর।
7
7
জ্ঞান এবং পরিশ্রমের জোরে এঁরা জীবনে উন্নতি করেন। মহাদেবের আশীর্বাদে জীবনে কোনও বিপদ এলেও এঁরা সেটা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেন।