হিন্দু ধর্মে মহাদেব শুধু সংহারের দেবতা নন, তিনি জ্ঞান, ত্যাগ, ধৈর্য ও আত্ম-উপলব্ধিরও প্রতীক। জ্যোতিষ ও সংখ্যাতত্ত্বের মতে, জন্মতারিখের সঙ্গে জড়িয়ে থাকে নির্দিষ্ট গ্রহের প্রভাব। সেই গ্রহের শক্তি অনুযায়ী প্রত্যেক মানুষকে জীবনের ভিন্ন ভিন্ন শিক্ষা দেন ভগবান শিব। আপনার জন্মদিনের সংখ্যাও বলে দিতে পারে, জীবনের কোন গুণটি সবচেয়ে বেশি গড়ে তোলা প্রয়োজন।
2
11
জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮ (সূর্য): মহাদেব শেখান অহংকার ত্যাগ করে নেতৃত্ব দিতে। ক্ষমতা থাকলেও বিনয়ী হওয়াই প্রকৃত শক্তি। নিজের সাফল্যকে অন্যের কল্যাণে ব্যবহার করলে জীবনে প্রকৃত সম্মান আসে।
3
11
জন্মতারিখ ২, ১১, ২০, ২৯ (চন্দ্র): আপনার জন্য শিবের শিক্ষা হল মানসিক স্থিরতা। আবেগকে নিয়ন্ত্রণ করে ধ্যান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারলে জীবনে শান্তি ও সাফল্য দুটোই মিলবে।
4
11
জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০ (বৃহস্পতি): জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। অন্যদের শেখানো, পথ দেখানো এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়াই আপনার জীবনের অন্যতম উদ্দেশ্য।
5
11
জন্মতারিখ ৪, ১৩, ২২, ৩১ (রাহু): জীবনের পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করুন। মহাদেব শেখান, প্রতিটি বাধাই নতুন রূপে নিজেকে গড়ে তোলার সুযোগ।
6
11
জন্মতারিখ ৫, ১৪, ২৩ (বুধ): মনকে নিয়ন্ত্রণে রাখুন। অস্থিরতা ও অতিরিক্ত চিন্তা থেকে বেরিয়ে একাগ্রতা বাড়াতে পারলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
7
11
জন্মতারিখ ৬, ১৫, ২৪ (শুক্র): ভালবাসুন, কিন্তু প্রেমে অতিরিক্ত আসক্ত হবেন না। মহাদেব শেখান, জাগতিক সুখ ক্ষণস্থায়ী। তাই সম্পর্কের মধ্যেও ভারসাম্য ও সংযম জরুরি।
8
11
জন্মতারিখ ৭, ১৬, ২৫ (কেতু): নিজের অন্তর্দৃষ্টিকে গুরুত্ব দিন। তৃতীয় নয়নের প্রতীক শিব শেখান, বাইরের চোখের চেয়ে অন্তরের দৃষ্টি অনেক বেশি শক্তিশালী।