করোনাকাল এবং লকডাউন, সমার্থক ছিল ২০২০ থেকে ২১ সাল। বছর চারেক পর আবারও ফিরছে লকডাউন। দেশজুড়ে আবারও স্তব্ধ হতে চলেছে সব? এমন নির্দেশিকার পিডিএফ এসেছে ফোনে? তাহলে ভুলেও ডাউনলোড নয়। ছবি: সংগৃহীত
2
5
সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি পিডিএফ দারুণ ভাইরাল হয়েছে। দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে সেই পিডিএফ। এই পিডিএফেই লেখা লকডাউন নোটিশ। কিন্তু এত ডাউনলোড করলেই হতে পারে কেলেঙ্কারি। ছবি: সংগ্রহীত
3
5
প্রথমত, এই পিডিএফ সম্পূর্ণ ভুয়ো। দেশজুড়ে আবারও কোনও লকডাউন হচ্ছে না। এই খবরটা সম্পূর্ণ ভুয়ো। এটি মূলত প্যানিক ছড়ানোর জন্য বানানো হয়েছে। ছবি: সংগৃহীত
4
5
শুধু তাই নয়, হতে পারে এই পিডিএফে কোনও ভাইরাস রয়েছে। এটি ডাউনলোড করলে আপনার অজান্তেই আপনার ফোনে থাকা আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ছবি: সংগৃহীত
5
5
তাহলে কি করবেন? অজানা নম্বর থেকে এমন কোনও মেসেজ এলে ডাউনলোড করবেন না। এমনকী পরিচিত কেউ প্যানিক করে এমন কোনও মেসেজ ফরোয়ার্ড করলেও সেটা ডাউনলোড করবেন না। নিরাপদ থাকুন। হোয়াইটঅ্যাপের ফরোয়ার্ডেড মেসেজকে চোখ বুজে বিশ্বাস করবেন না। ছবি; সংগৃহীত