বড়দিনের আগেই সুরাপ্রেমীদের জন্য খারাপ খবর। শীঘ্রই আবারও বাড়তে পারে মদের দাম। পাশাপাশি শহরে আরও প্রিমিয়াম ব্র্যান্ডের মদ পাওয়ার সুযোগ বাড়তে পারে।
2
7
দিল্লি সরকারের একটি কমিটি নতুন নীতি চালুর কথা ভাবনাচিন্তা করছে। আবগারি নীতিতে ফের বদল চলে দিল্লির বাসিন্দারা শীঘ্রই উন্নতমানের মদের দোকানগুলিতে আরও বিভিন্ন ধরনের প্রিমিয়াম মদের ব্র্যান্ড পাওয়ার সুযোগ পেতে পারেন।
3
7
তবে সূত্রের খবর, আবগারি নীতিতে প্রস্তাবিত এই পরিবর্তনগুলির জেরে মদের দাম আরও বাড়িয়ে দিতে পারে। কারণ দিল্লি সরকার আবগারি শুল্ক এবং বিক্রেতাদের প্রাপ্ত খুচরা মুনাফা বাড়ানোর পরিকল্পনা করছে।
4
7
নতুন এই নীতির লক্ষ্য হল, শহরে প্রিমিয়াম মদের সহজলভ্যতা বাড়ানো, আরও নতুন ব্র্যান্ড চালু করা এবং খুচরা বিক্রয়কেন্দ্রগুলির ধরন ও সুযোগ-সুবিধায় পরিবর্তন আনা।
5
7
২০২৫-২৬ অর্থবছরে মদ বিক্রি থেকে প্রায় ৬,৩০০ কোটি টাকা রাজস্ব আয় হলেও, চলতি অর্থবছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭,২০০ কোটি টাকা।
6
7
ভারতীয় মদের বিভিন্ন ক্যাটাগরিতে বর্তমানে ৩০% থেকে ৩০০% পর্যন্ত থাকা আবগারি শুল্ক বৃদ্ধির প্রস্তাব এবং নির্দিষ্ট খুচরা মার্জিন, যা বর্তমানে ভারতে তৈরি বিদেশি মদের ক্ষেত্রে বোতল প্রতি ৫০ টাকা এবং বিদেশি মদের ক্ষেত্রে ১০০ টাকা পর্যন্ত মদের দাম বাড়িয়ে দিতে পারে।
7
7
বর্তমান ব্যবস্থার মতোই, দিল্লি সরকারের চারটি সংস্থা রাজধানীর ৭০০-এরও বেশি মদের দোকানে খুচরা মদ বিক্রির বিষয়টি পরিচালনা করা যাবে। তবে, আরও বেশি প্রিমিয়াম মদ সহজলভ্য করা এবং কেনাকাটার অভিজ্ঞতাকে উন্নত করার লক্ষ্যে এই আউটলেটগুলির আকার, সুযোগ-সুবিধা এবং কার্যপ্রণালীতে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।