শত চেষ্টাতেও পূরণ হচ্ছে না মনের ইচ্ছে, অধরা থাকছে কাঙ্ক্ষিত লক্ষ্য? ২৪ নভেম্বর রাতে করুন এই টোটকা
নিজস্ব সংবাদদাতা
২৪ নভেম্বর ২০২৬ ১২ : ৩৫
শেয়ার করুন
1
7
২৪ নভেম্বর কার্তিক পূর্ণিমা। এটিকে বিভার মুনও বলা হয়ে থাকে। মনে করা হয় এদিন ইউনিভার্স ইতিবাচক এনার্জিতে ভরপুর থাকে। তাই আপনি যদি আপনার কোনও মনোকামনা পূরণ করতে চান তাহলে এই নিম্নলিখিত টোটকাগুলোর একটি করুন। ফল পাবেন হাতেনাতে। ছবি- সংগৃহীত
2
7
প্রথম টোটকা: একটা তেজপাতা নিন। এবার তার এক দিকে একটি লাল রঙের কালির পেন দিয়ে নিজের একটি ইচ্ছে লিখুন। ইচ্ছেটি পূরণ হয়ে গিয়েছে এমন ভাবে লিখবেন। ধরুন আপনি গাড়ি কিনতে চান তাহলে লিখুন: আমি আমার শখের বা পছন্দের গাড়িটি কিনেছি। ছবি- সংগৃহীত
3
7
এবার এই তেজপাতার উল্টো দিকে আপনার নাম লিখুন। তার ঠিক নিচে লিখুন এই সংখ্যাটা: ১৮৮৪২৭৮৮৫। এবার এটিকে পুড়িয়ে ছাইটি ইউনিভার্সে ছড়িয়ে দিন। যখন তেজপাতা পোড়াবেন মনে মনে ইচ্ছের কথাটা ইউনিভার্সকে বলুন। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলুন। ছবি- সংগৃহীত
4
7
দ্বিতীয় টোটকা: রাত ৯ টা ৯ মিনিটে ৯টি অক্ষত চালের দানা নিন। এবার ছাদ বা বারান্দা, যেখান থেকে চাঁদ দেখা যাচ্ছে সেখানে দাঁড়ান। এবং চাঁদের দিকে তাকিয়ে একটি করে চালের দানা নিন এবং চন্দ্রদেবকে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে অর্পণ করুন। ছবি- সংগৃহীত
5
7
এই সময় মনে মনে যে ইচ্ছেপূরণ হোক চাইছেন সেটা বলতে থাকুন। সেটা পূরণ হয়ে গিয়েছে এমন ভাবে বলতে থাকুন। ছবি- সংগৃহীত
6
7
তৃতীয় টোটকা: রাত ১১.১১ মিনিটে একটি সাদা কাগজে নীল, লাল বা সবুজ কালির পেন দিয়ে আপনার মনের ইচ্ছের কথা লিখুন। অথবা যদি চান মনের মানুষ আপনার হন তাহলে একটি ইনফিনিটি সাইন বানিয়ে তার দুইদিকে দুজনের নাম লিখুন। তারপর সেই কাগজ ভাঁজ করে বালিশের নিচে রেখে দিন। ছবি- সংগৃহীত
7
7
১১ দিন কাগজটি বিছানায় রাখবেন কাগজটি। রোজ রাতে শোয়ার আগে কাগজটি দেখবেন এবং মনে মনে প্রার্থনা করবেন যাতে ইচ্ছেটি পূরণ হয়। ১১ দিনের মাথায় কাগজটি পুড়িয়ে ছাই ইউনিভার্সে ছড়িয়ে দিন।ছবি- সংগৃহীত