প্রেমের সম্পর্কে সিলমোহর, বাগদান সারলেন হার্দিক-মাহিকা!
নিজস্ব সংবাদদাতা
২৪ নভেম্বর ২০২৬ ১৪ : ৫৯
শেয়ার করুন
1
7
অবশেষে সম্পর্কে সিলমোহর দিলেন হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মা। গত বছরের শেষ দিকে তাঁরা আনুষ্ঠানিক ভাবে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দেন। এবার বাগদান সারলেন। ছবি- সংগৃহীত
2
7
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে হার্দিক পান্ডিয়া একটি ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে তিনি মাহিকার হাত ধরে ধরেছেন। কোনও সমুদ্র বা নদীতে নৌকাবিহার করার সময় ছবিটি তোলা। ছবি- সংগৃহীত
3
7
মাহিকার হাতে একটি বির ডায়মন্ড রিং দেখা যাচ্ছে। সঙ্গে ক্যাপশনে লেখা, 'অবশেষে ও আমার হল।' ছবি- সংগৃহীত
4
7
হার্দিক ২০২৫ সালের অক্টোবর মাসে তাঁর ৩২ তম জন্মদিনের ঠিক আগেই মাহিকা শর্মার সঙ্গে তাঁর সম্পর্কের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। ছবি- সংগৃহীত
5
7
এরপর থেকে তাঁদের বিভিন্ন সময় একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে। তাঁদের আদুরে জীবনযাপনের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবি- সংগৃহীত
6
7
মাহিকা কখনও কখনও মাঠে উপস্থিত থেকেছেন প্রেমিককে সমর্থন করার জন্য। ভারতীয় ক্রিকেটার তাঁকে তাঁর 'প্রিন্সেস' তকমাও দিয়েছেন। ছবি- সংগৃহীত
7
7
প্রসঙ্গত, অতীতে হার্দিক পান্ডিয়া নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে তাঁরা দাম্পত্য জীবনে ইতি টানেন। তাঁদের একটি ছেলে আছে, অগস্ত্য। বর্তমানে তাঁরা দুজন মিলেই সন্তানকে মানুষ করছেন। বিয়ে ভাঙার পর হার্দিকের নাম জড়ায় জ্যাসমিন ওয়ালিয়ার সঙ্গে। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি।ছবি- সংগৃহীত