উৎসবের মরশুম শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে বিয়ের মরশুম। ঠিক এই সময়েই নভেম্বর মাসে গ্যাসের দামে ফের চমক। টানা তিন মাস ধরে গ্যাস সিলিন্ডারের দাম ঊর্ধ্বমুখী। নভেম্বরের শুরুতেও দেশজুড়ে একধাক্কায় বেড়েছিল গ্যাসের দাম।
2
8
চলতি বছরে জুলাই ও আগস্ট মাসে গ্যাস সিলিন্ডারের দাম সামান্য কমেছিল। কিন্তু তার পর থেকে গত তিন মাসে আর কোনও স্বস্তি মেলেনি। এমনকী ঘরোয়া রান্নার গ্যাসের দামেও কোনও বড় পরিবর্তন হয়নি।
3
8
পয়লা নভেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১০ থেকে ১৭ টাকা পর্যন্ত বেড়েছে। তবে এই মাসেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই রয়েছে, কোনও বদল হয়নি।
4
8
অক্টোবর মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৯৫৪ টাকা। নভেম্বর থেকে ১৭ টাকা বেড়ে কলকাতায় তার নতুন দাম হয়েছে ২,৯৭১ টাকা। মাসের শেষে দামে আর কোনও পরিবর্তন হয়নি।
5
8
অন্যদিকে, অক্টোবরে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২,৮১০ টাকা। পয়লা নভেম্বর থেকে ১০ টাকা বেড়ে তা দাঁড়িয়েছে ২,৮২০ টাকায়।
6
8
চেন্নাইয়ে ১১.৫০ টাকা বেড়ে এই সিলিন্ডার কিনতে এখন খরচ হচ্ছে ২,৯৯৪.৫০ টাকা।
7
8
মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বেড়ে হয়েছে ২,৭৭৫ টাকা। আর বেঙ্গালুরুতে ১০ টাকা বেড়ে তা পৌঁছেছে ২,৯০৮ টাকায়।
8
8
নভেম্বর মাসে বিভিন্ন শহরে ১৪ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দামও একই রয়েছে। এই মাসে দিল্লিতে দাম ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং মুম্বইয়ে ৯৪১.৫০ টাকা। এ ছাড়া বেঙ্গালুরুতে ৯৪৪.৫০ টাকা, চেন্নাইয়ে ৯৫৭.৫০ টাকা, হায়দরাবাদে ৯৯৪ টাকা এবং চণ্ডীগড়ে ১৪ কেজি রান্নার গ্যাসের দাম ৯৫১.৫০ টাকা।