নিম্নচাপের কাঁটা সরতেই নভেম্বরের শেষ সপ্তাহে শীতের শিরশিরানি বাংলা জুড়ে। আজ রাত থেকেই উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একধাক্কায় নামবে পারদ। আগেভাগেই জানিয়ে দিল মৌসম ভবন।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী সাতদিন সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
3
7
পাশাপাশি আজ থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। ভরপুর শীতের আমেজ টের পাওয়া যেতে পারে পশ্চিমের জেলাগুলিতে।
4
7
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী তিনদিন সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমবে। পাশাপাশি উত্তরবঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
5
7
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
6
7
উত্তরবঙ্গের এই আট জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে। আগামী সাতদিন উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।
7
7
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হলেও, বাংলায় এর কী প্রভাব পড়বে, তা এখনও সুস্পষ্টভাবে জানায়নি হাওয়া অফিস। নভেম্বরের শেষে ও ডিসেম্বরের শুরুতে আদৌ বৃষ্টি হবে কিনা, জানা যায়নি।