হিন্দি ছবির কোপে কোণঠাসা 'সাধক বামাক্ষ্যাপা'! অতীতে কোন কোন বাংলা ছবিরও শো সংখ্যা কমেছে একই কারণে?
নিজস্ব সংবাদদাতা
২৪ নভেম্বর ২০২৬ ১৩ : ২৮
শেয়ার করুন
1
7
চলতি সপ্তাহে শুক্রবার মুক্তি পাচ্ছে 'প্রেম মোল লিয়া'। আর সেই কারণেই নাকি কমানো হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা' ছবির শো সংখ্যা। শুধু তাই নয়, বন্ধ হয়ে যেতে পারে ছবির প্রদর্শন, এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রযোজকের তরফে। অতীতে এই একই জিনিস আরও একাধিক বাংলা ছবির সঙ্গেও ঘটেছে। তালিকায় আছে কী কী ছবি? ছবি- সংগৃহীত
2
7
২০২৩ সালে যখন 'পাঠান'। ছবিটি মুক্তি পায় তখন একাধিক বাংলা ছবির শো সংখ্যা কমানো হয়। তালিকায় ছিল 'কাবেরী অন্তর্ধান', 'দিলখুশ', 'ডক্টর বক্সী' ছবি তিনটি। ছবি- সংগৃহীত
3
7
শুধু এই তিন ছবি নয়। ২০২২ সালের বড়দিনে মুক্তি পাওয়া দেব অভিনীত 'প্রজাপতি' ছবিটিও সেই সময় তুমুল ব্যবসা করছিল বক্স অফিসে। সেটার শো সংখ্যাও কমানো হয়। ছবি- সংগৃহীত
4
7
২০২৪ সালের দীপাবলির সময় মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া ৩' এবং 'সিংঘম এগেন' ছবিটি দুটোর জন্য পুজোর সময় মুক্তি পাওয়া ছবিগুলোর শো সংখ্যা কমানো হয়। কমে 'বহুরূপী', 'টেক্কা'র মতো ছবির ছবি। ছবি- সংগৃহীত
5
7
'অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার' মুক্তি পায় যখন তখন হুহু করে কমে একাধিক বাংলা ছবির শো। তালিকাটা বেশ লম্বা, 'হামি', 'দৃষ্টিকোণ', 'আমি আসব ফিরে', 'আলিনগরের গোলকধাঁধা', ইত্যাদি। ছবি- সংগৃহীত
6
7
এছাড়া ২০২২ সালে 'ব্রহ্মাস্ত্র' ছবিটি যখন মুক্তি পায় তখন 'লক্ষ্মী ছেলে' ছবিটির শোও বেশ অনেকটাই কমে। ছবি- সংগৃহীত
7
7
মঙ্গলবার ২৪ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন টলিউডের প্রতিনিধিরা। এই সমস্যার সমাধান কোন পথে বেরোয় সেটাই এখন দেখার, ছবি- সংগৃহীত