লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) তাদের 'বিমা সখী যোজনা'-র মাধ্যমে নারীদের মাসিক আয়ের সুযোগ করে দিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে নারীরা এলআইসি-এর বিমা এজেন্ট হিসেবে কাজ করার প্রশিক্ষণ নিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন।
2
6
এলআইসি-র 'বিমা সখী যোজনা' কী? নারীদের জন্য একটি তিন বছর মেয়াদী বৃত্তি-সহ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রকল্পের আওতায়, নির্বাচিত প্রার্থীদের বিমা পরিষেবা, আর্থিক সাক্ষরতা এবং এলআইসি-র বিভিন্ন পণ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ সম্পন্ন করার পর, অংশগ্রহণকারীরা এলআইসি এজেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন এবং তাঁদের বিক্রি করা পলিসিগুলির ওপর কমিশন পেতে পারেন। সারা ভারত জুড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিমা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছিল।
3
6
কারা আবেদন করতে পারবেন? এই প্রকল্পে যোগ দিতে আগ্রহী নারীদের যেসব শর্তগুলি পূরণ করতে হবে সেগুলি হল- বয়স অবশ্যই ১৮ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে, অন্তত দশম শ্রেণী পাস হতে হবে এবং আবেদনকারীর আগে থেকেই এলআইসি-র এজেন্ট হওয়া চলবে না। বর্তমানে LIC-তে কর্মরত কর্মী বা এজেন্টদের নির্দিষ্ট কিছু আত্মীয় এই প্রকল্পের আওতায় আবেদন করার যোগ্য নন। এজেন্ট হিসেবে কাজ শুরু করার আগে আবেদনকারীদের 'ভারতীয় বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ বা আইআরডিএআই দ্বারা নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
4
6
অংশগ্রহণকারীরা কত টাকা পাবেন? এই প্রকল্পের আওতায় নির্বাচিত নারীরা তিন বছরের জন্য একটি নির্দিষ্ট মাসিক বৃত্তি বা স্টাইপেন্ড পাবেন। তবে তা তাঁদের কাজের পারফরম্যান্স বা দক্ষতার ওপর নির্ভরশীল। বৃত্তির পরিমাণ প্রথম বছর: প্রতি মাসে ৭,০০০ টাকা; দ্বিতীয় বছর: প্রতি মাসে ৬,০০০ টাকা; তৃতীয় বছর: প্রতি মাসে ৫,০০০ টাকা। এই মাসিক বৃত্তি ছাড়াও, অংশগ্রহণকারীরা তাঁদের বিক্রি করা বিমা পলিসিগুলির ওপর কমিশনও অর্জন করতে পারবেন। তবে, পরবর্তী বছরগুলোতেও এই মাসিক বৃত্তি বা স্টাইপেন্ড পেতে হলে, অংশগ্রহণকারীদের এলআইসি নির্ধারিত ব্যবসা ও পলিসি সংক্রান্ত নির্দিষ্ট কিছু লক্ষ্যমাত্রা বা পারফরম্যান্সের মানদণ্ড বজায় রাখতে হবে।
5
6
কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়? এই কর্মসূচির আওতায়, নারীদের এলআইসি-র বিভিন্ন বিমা পণ্য, গ্রাহক পরিষেবা, আর্থিক সাক্ষরতা, বিমা সচেতনতা এবং বিক্রয় দক্ষতা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রকল্পে কাজের সময়সূচী বেশ নমনীয়, যার ফলে যেসব নারী পার্টটাইম বা নিজেদের সুবিধামতো সময়ে কাজ করার সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত উপযোগী একটি প্রকল্প।
6
6
'বিমা সখী যোজনা'র জন্য কীভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীরা এলআইসি ইন্ডিয়া-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের সাধারণত আধার কার্ড, শিক্ষাগত সনদপত্র, ঠিকানার প্রমাণপত্র, পাসপোর্ট আকারের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্যের মতো নথিপত্রের প্রয়োজন হয়।