লাউপাতা দিয়ে মুড়িয়ে চিংড়ি পাতুরি তো নিশ্চয় খেয়েছেন। তবে একবার এভাবে লাউপাটা কুচি দিয়ে চিংড়ি মাছ রেঁধে দেখুন, জিভে লেগে থাকবে স্বাদ। জেনে নিন কীভাবে বানাবেন এই পদ। ছবি- সংগৃহীত
2
7
লাউপাতা দিয়ে চিংড়ি বানানোর জন্য কী কী লাগবে? এই রান্নার প্রয়োজনীয় উপকরণ হল: লাউপাতা, চিংড়ি মাছ, আদা, রসুন, লঙ্কা কুচি, সর্ষের তেল। ছবি- সংগৃহীত
3
7
এবার সবার আগে একটা মিশ্রণ বানিয়ে নিন। এর জন্য কয়েক কোয়া রসুন, অল্প আদা কুচি, গোটা জিরে, পোস্ত, একটা ছোট পেঁয়াজ কুচি একটি মিক্সিতে নিয়ে সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নিন। ছবি- সংগৃহীত
4
7
লাউপাতা দিয়ে চিংড়ি বানানোর জন্য সবার আগে চিংড়ি মাছের মাথা বাদ দিয়ে, খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। এবার এটিকে একটি প্যানে বা কড়াইয়ে নিন। এবার এতে দিয়ে দিন আগে বানিয়ে রাখা পেস্ট। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল। সবটা ভাল করে মাখুন। ছবি- সংগৃহীত
5
7
এবার কচি লাউপাতাগুলো ভাল করে ধুয়ে কুচিয়ে কেটে নিন। এবার সেটিকে আরও একবার ধুয়ে জল সম্পূর্ণ চিপে একটি আলাদা বাটিতে নিন। এবার ওই শাকে নুন, হলুদ গুঁড়ো মিশিয়ে ভাল করে চটকে মাখুন। তারপর শাক চিপে বাকি জল বের করে শাকটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিন। ছবি- সংগৃহীত
6
7
এবার সবটা আবার ভাল করে মেখে, উপর থেকে কাঁচা পেঁয়াজ টুকরো ছড়িয়ে এবং এক বাটি জল দিয়ে ভাল করে মাখিয়ে গ্যাসে বসান। ভাল কো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কম আঁচে হতে দিন। ছবি- সংগৃহীত
7
7
বেশ কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেম বাড়িয়ে আরও মিনিট দুয়েক হতে দিন রান্নাটা। তারপর ঢাকনা খুলে কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা এবং অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি লাউপাতা দিয়ে চিংড়ি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটি রুটির সঙ্গেও খেতে ভাল লাগবে।ছবি- সংগৃহীত