ফলে, শুক্রবার দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা। দক্ষিণের একাধিক জেলায় শুক্রে তুমুল ঝড়-জলের আশঙ্কা। বেশকিছু জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।
5
9
দক্ষিণ চব্বিশ পরগণা, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি।
6
9
শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
9
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, দুর্যোগের সতর্কতা, প্রায় সব জেলায় জারি হলুদ সতর্কতা।
8
9
শুক্রবার আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্তভাবে। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
9
9
অন্যদিকে, উত্তরবঙ্গে ১৮ তারিখ পর্যন্ত প্রায় সব জেলায় জারি হলুদ সতর্কতা। শুক্রবার উত্তরের আট জেলাতেই জারি হলুদ সতর্কতা।