আজ শুরু ডুরান্ড কাপ। আর উদ্বোধন হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। দুপুরের পর থেকেই দলে দলে সমর্থকরা পাড়ি দেবেন সল্টলেক স্টেডিয়ামের উদ্দেশ্যে।
2
6
তবে শনিবার কলকাতার আবহাওয়া নিয়ে বড় ঘোষণা করেছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং সঙ্গে বৃষ্টি হবে।
3
6
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এর পাশাপাশি আজ হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা জেলাতেও ভারী বৃষ্টি হবে।
4
6
ক’দিন চলবে বৃষ্টি? হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে একেবারে কমবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে জেলায় জেলায়।
5
6
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
6
6
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়লে আকাশ মেঘলা হবে। এর পাশাপাশি, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শহরে।