আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ পাঁচ জেলায় আগামী দু'ঘণ্টায় প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই পাঁচ জেলায় বজ্রপাত, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতাও জারি রয়েছে।
3
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বেলা পৌনে ১২টা থেকে আগামী দু'-তিন ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি হল সতর্কতাও।
4
6
নিম্নচাপের দাপটে গত মাসের শেষেই তুমুল বৃষ্টির সাক্ষী ছিল দক্ষিণবঙ্গ। বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ না থাকলেও, ঝড়বৃষ্টির দাপট শুরু মাসের শুরুতেই।
5
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সাতদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে এই ঝড়বৃষ্টি হতে পারে।
6
6
পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু আগামী সাতদিন কোনও জেলাতেই সতর্কতা জারি হয়নি।