পুজোর মুখেই জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি করল মৌসম ভবন। মহালয়ার আগে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গজুড়েও ঝড়বৃষ্টির দাপট চলবে একটানা।
2
7
মহালয়ার ঠিক পরেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের আশঙ্কা আগেই জানিয়েছে মৌসম ভবন। এবার মহালয়ার আগেও গোটা বাংলায় একটানা ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হল।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
7
আগামিকাল, বুধবার উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
5
7
আগামী বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে এবং আগামিকাল বুধবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
7
7
আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।