বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গত সপ্তাহ জুড়ে একটানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে এবার আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, রোদ ঝলমলে আকাশ দেখা যাবে আপাতত বঙ্গে।
2
8
আলিপুর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তার জন্য বিশেষ কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
3
8
পুজোর মুখে এই আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দেবে বাঙালিকে। আপাতত সকাল-বিকেল যাঁরা কেনাকাটা করতে বেরোচ্ছেন তাঁরাও খুশি হবেন। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব ক্রমশ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
4
8
বৃষ্টি হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে, দিনের বেলায় আদ্রর্তা বাড়ার কারণে ভ্যাপসা গরমে অস্বস্তি হতে পারে।
5
8
অন্যদিকে, মৌসম ভবন জানিয়েছে, মায়ানমার উপকূলের কাছে একটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এর প্রভাব বঙ্গে পড়ার সম্ভাবনা নেই। নিম্নচাপটি শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।
6
8
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া বজায় থাকবে।
7
8
তবে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
8
8
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে এদিন। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম থাকবে দিনের বেলায়।