চকোলেট। শুনলেই বহু মানুষের জিভে জল। সকাল-বিকেল-রাত মানা নেই। এক টুকরো টুপ করে মুখে পুরে দিলেই মনে শান্তি।
2
7
চকোলেট বলতে অনেকেই বলে তাহকেন, ইউরোপের শহরগুলির এই বিষয়ে জুড়ি মেলা ভার। কিন্তু জানেন, ইউরোপের শহরগুলি ছাড়াও, এই ভারতেও রয়েছে 'চকোলেট শহর'।
3
7
পাহাড়ের কোলে ছোট্ট শহর। সেখানেই যেদিকে তাকান, থরে থরে সাজানো চকোলেট। এই শহরে মানুষ ঘুরতে গেলে, কিনে আনেন মুঠো মুঠো চকোলেট।
4
7
তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে অবস্থিত একটি পাহাড়ি শহর, উটি। ক্যাফে এবং বিলাসবহুল ডেজার্ট ব্র্যান্ড জনপ্রিয় হওয়ার অনেক আগে থেকেই, এই জায়গা থেকে ফিরে আসা ভ্রমণকারীরা বাক্স বাক্স চকোলেট নিয়ে ফিরেছেন এই শহর থেকে।
5
7
এই প্রসঙ্গে উল্লেখ্য, উটির জলবায়ুর বিষয়টিও। শহরের শীতল জলবায়ু চকোলেট তৈরির জন্য আদর্শ।
6
7
উটির চকোলেটের দোকানগুলি শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে জনপ্রিয় বাণিজ্যিক কেন্দ্রগুলির আশেপাশে। বেশিরভাগ দোকানই ছোট,কিন্তু ভিতরে থরে থরে সাজানো হাতে তৈরি অদ্ভুত স্বাদেরসব চকোলেট।
7
7
উল্লেখ থাক, উটি ভ্রমণের সবচেয়ে ভাল সময়টিও। যদিও বছরের যে কোনও সময়েই এই পাহাড়ি শহর ঘুরতে যাওয়া যায়, তবে, অক্টোবর থেকে জুন সবথেকে ভাল ঘুরতে যাওয়ার জন্য।