বর্ষার পর কলকাতার রাস্তার অবস্থা বেহাল। পাড়ার মোড়ে, বড় রাস্তায় বড় বড় গর্তে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, ভোগান্তিতে সাধারণ মানুষ। এবার এই সমস্যার দ্রুত সমাধানে বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।
2
7
পুরসভা সূত্রে খবর, রাস্তা সারাইয়ের জন্য এবার বিশেষ হেল্পলাইন নম্বর এবং কুইক রেসপন্স টিম চালু করা হয়েছে। কলকাতা পুরসভার বাসিন্দারা শুধু ফোন করে বা ছবি পাঠিয়ে অভিযোগ জানালেই, সেই ওয়ার্ডেই চলে যাবে পুরসভার রাস্তা সারাইয়ের গাড়ি।
3
7
কীভাবে অভিযোগ জানাবেন? কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর ০৩৩-২২৮৬-১২১২/ ০৩৩-২২৮৬-১৩১৩ এবং টোল ফ্রি ১৮০০-৩৪৫--৩৩৯৯ এ ফোন করে আপনি সরাসরি গর্তের লোকেশন জানাতে পারবেন।
4
7
কলকাতা পুর নিগমের অফিসিয়া হোয়াটসঅ্যাপ নম্বর ৮৩৩৫৮-৮৮৮৮৮ এ রাস্তার গর্তের ছবি তুলে লোকেশন-সহ পাঠালেও দ্রুত কাজ হবে।
5
7
এছাড়া কলকাতা পুর নিগমের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে Grievance অপশনে গিয়ে Pothole / Road Repair সিলেক্ট করে অভিযোগ জানানো যাবে।
6
7
পুরসভার তরফে জানানো হয়েছে, অভিযোগ জানানোর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়াররা সেই জায়গা পরিদর্শন করবেন এবং দ্রুত মেরামতের কাজ শুরু করবেন।
7
7
প্রতি বছর বর্ষার পর রাস্তা খারাপ হওয়া নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়ে। আগে অভিযোগ জানানোর প্রক্রিয়া জটিল ছিল। এবার থেকে সাধারণ মানুষ যাতে এক ফোন বা মেসেজেই সমাধান পান, তার জন্যই এই উদ্যোগ।