গরম পড়তেই শরীরে নানা সমস্যা বাড়তে শুরু করে। অতিরিক্ত ঘাম হওয়ার কারণে শরীর থেকে দ্রুত জল বেরিয়ে যায়। ফলে অনেক সময় ডিহাইড্রেশন বা শরীরে জলের ঘাটতি তৈরি হয়। এর সরাসরি প্রভাব পড়ে কিডনির উপর।
2
10
কিডনির কাজ হল শরীরের বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া এবং শরীরে জলের ভারসাম্য বজায় রাখা। তাই গরমের সময় কিডনিকে সুস্থ রাখতে খাবারের দিকে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি। চিকিৎসকদের মতে, এই সময় এমন খাবার খাওয়া উচিত যেগুলিতে জলের পরিমাণ বেশি থাকে এবং শরীরকে ঠান্ডা রাখে।
3
10
তরমুজঃ তরমুজে প্রায় ৯০ শতাংশের বেশি জল থাকে। এটি শরীরে জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং কিডনির উপর চাপ কমায়। পাশাপাশি এতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সতেজ রাখে।
4
10
শশাঃ শসাও গরমের জন্য খুব ভাল খাবার। শসা খেলে শরীর ঠান্ডা থাকে এবং প্রস্রাবের মাধ্যমে শরীরের টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে। অনেক চিকিৎসক নিয়মিত স্যালাডে শসা রাখার পরামর্শ দেন।
5
10
লেবুর জলঃ গরমে লেবুর জল খাওয়াও খুব উপকারী। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে বেশি চিনি দিয়ে শরবত খাওয়া উচিত নয়। সাধারণ লেবুর জল বা অল্প মধু মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়।
6
10
ডাবের জলঃ গরমের অন্যতম সেরা পানীয় ডাবের জল। এতে প্রাকৃতিক ইলেকট্রোলাইট থাকে, যা শরীরে জলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। গরমে ক্লান্তি বা দুর্বলতা কমাতেও ডাবের জল কার্যকর। তবে যাঁদের কিডনির সমস্যা আগে থেকেই রয়েছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ নিয়ে ডাবের জল খাওয়া উচিত।
7
10
দইঃ দইও গরমের জন্য খুব ভাল খাবার। এটি শরীর ঠান্ডা রাখে এবং হজমশক্তি ভালো রাখতে সাহায্য করে। দইয়ে থাকা ভাল ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী। তাই অনেকেই দুপুরের খাবারের সঙ্গে দই খাওয়ার পরামর্শ দেন।
8
10
ফলের মধ্যে আপেল, পেঁপে ও আঙুরও কিডনির জন্য উপকারী বলে মনে করা হয়। পাশাপাশি টমেটো, বাঁধাকপি, ক্যাপসিকামের মতো সবজিও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
9
10
তবে শুধু ভাল খাবার খেলেই হবে না, কিছু খাবার এড়িয়েও চলতে হবে। অতিরিক্ত নুন, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, প্যাকেটজাত জুস এবং খুব বেশি তেল-মশলাযুক্ত খাবার কিডনির ক্ষতি করতে পারে। এছাড়া কম জল খাওয়ার অভ্যাসও বিপজ্জনক হতে পারে।
10
10
চিকিৎসকদের মতে, গরমে সুস্থ থাকতে দিনে পর্যাপ্ত জল পান করা খুব জরুরি। পাশাপাশি হালকা, স্বাস্থ্যকর ও জলসমৃদ্ধ খাবার খেলে কিডনি ভালো থাকবে এবং শরীরও থাকবে সতেজ।