কিশোর কুমারের সঙ্গে পারিবারিক যোগসূত্র কিয়ারার! কিংবদন্তি কে হন অভিনেত্রীর? জানুন গোপন সত্যিটা
নিজস্ব সংবাদদাতা
৩১ জুলাই ২০২৬ ১৬ : ০৫
শেয়ার করুন
1
8
বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা আলোচনা চলে। তবে তাঁর পরিবার নিয়ে একটা চমকপ্রদ তথ্য সম্প্রতি ফের চর্চায় এসেছে, যা শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন।
2
8
কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সঙ্গে কি কিয়ারার কোনও পারিবারিক সম্পর্ক রয়েছে? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমনই এক তথ্য। কী জানা যাচ্ছে?
3
8
আসল সত্যিটা হল, কিশোর কুমারের সঙ্গে কিয়ারার সরাসরি কোনও আত্মীয়তার যোগ নেই। তবে দুই মহারথী—অশোক কুমার এবং সাঈদ জাফরির সঙ্গে কিয়ারার পারিবারিক যোগ রয়েছে।
4
8
একটি পুরোনো সাক্ষাৎকারে কিয়ারা নিজেই তাঁর এই জটিল ও আকর্ষণীয় পারিবারিক ইতিহাস খোলাসা করেছিলেন।
5
8
অভিনেত্রীর মায়ের পারিবারিক সূত্র অনুযায়ী, কিয়ারার দাদুর ভাই হলেন প্রখ্যাত অভিনেতা সাঈদ জাফরি। এছাড়া কিয়ারার দাদু পরবর্তীতে গাঙ্গুলি পরিবারের মেয়ে তথা কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের মেয়ে ভারতী গাঙ্গুলিকে বিয়ে করেন।
6
8
সেই সূত্রে বৈবাহিক সম্পর্কের খাতিরে কিয়ারা সম্পর্কে কিংবদন্তি অশোক কুমারের 'স্টেপ-গ্রেট গ্র্যান্ডডটার' বা নাতনি হন।
7
8
যদিও কিশোর কুমারের সঙ্গে তাঁর কোনও সরাসরি আত্মীয়তার তথ্য নেই, তবুও এই গাঙ্গুলি পরিবারের সুবাদেই কিয়ারার শিকড় জড়িয়ে রয়েছে হিন্দি সিনেমার সোনালী যুগের সঙ্গে।
8
8
অভিনেত্রীর জীবনের এই অজানা দিক তাঁর জন্মদিনে ফের নেটপাড়ার চর্চায় উঠে এসেছে।