মহানবমীতে রাশি অনুযায়ী কী দান করলে আর্থিক উন্নতি, পাবেন সুখ সমৃদ্ধি দেবী সিদ্ধিদাত্রীর কৃপা পেতে জেনে নিন ১২ রাশির উপায়
নিজস্ব সংবাদদাতা
১৭ অক্টোবর ২০২৬ ১১ : ৫৪
শেয়ার করুন
1
14
শারদীয়া দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহানবমী। এই দিন দেবী দুর্গার নবম রূপ মা সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহানবমীতে নিষ্ঠাভরে পুজো, হোমযজ্ঞ, কুমারীপুজো এবং দান করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে।
2
14
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনে রাশি অনুযায়ী নির্দিষ্ট কিছু সামগ্রী দান করাও শুভ বলে মনে করা হয়। ২০২৬ সালে মহানবমী পালিত হবে ১৯ অক্টোবর, সোমবার। তিথি শুরু হবে ওই দিন সকাল ১০টা ৫১ মিনিটে এবং শেষ হবে ২০ অক্টোবর দুপুর ১২টা ৫০ মিনিটে। দেখে নিন, রাশি অনুযায়ী মহানবমীতে কী দান করবেন?
3
14
মেষ: এই রাশির জাতক-জাতিকারা মহানবমীতে কুমারীদের ২১ টাকা উপহার দিতে পারেন। বিশ্বাস, এতে জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
4
14
বৃষ: চাল অথবা দুধ দান করা শুভ বলে মনে করা হয়।
5
14
কর্কট: রুপো অথবা জল দান করতে পারেন। এতে সংসারে সুখ-শান্তি বজায় থাকে বলে মনে করা হয়।
6
14
সিংহ: মহানবমীতে গম দান করা শুভ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এতে আর্থিক সমৃদ্ধি ও কাজে সাফল্য আসে।
7
14
কন্যা: গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন। এটি পুণ্যকর্ম বলে বিবেচিত।
8
14
তুলা: এই রাশির জাতক-জাতিকারা সাদা রুমাল দান করতে পারেন।
9
14
বৃশ্চিক: গুড় ও ছোলা দান করা শুভ বলে মনে করা হয়। দেবীকে নিবেদন করে তা অভাবী মানুষকে দেওয়া যেতে পারে।
10
14
ধনু: কেশর দান করা শুভ বলে জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস।
11
14
মকর: মহানবমীতে অভাবী মানুষকে খাবার খাওয়াতে পারেন। এতে পুণ্যলাভ হয় বলে মনে করা হয়।
12
14
কুম্ভ: নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষকে দান করুন।
13
14
মীন: লাড্ডু অথবা ছোলার ডাল দান করতে পারেন।
14
14
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দানের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং ভক্তিভরে দেবীর আরাধনা করা। তাই রাশি অনুযায়ী দান করার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষের সাহায্য করাও মহানবমীর অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা। তবে রাশি অনুযায়ী দানের ফলাফল জ্যোতিষশাস্ত্র ও ধর্মীয় বিশ্বাসনির্ভর। এর বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।