প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘতম কার্যকাল উদযাপন করতে ভগবানের কাছে প্রার্থনা করলেন বলিউড তারকা তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।
2
8
যোধপুরে নিজের ছবি 'ভারত ভাগ্য বিধাতা'-র প্রচারের ফাঁকেই তিনি চামুণ্ডা দেবী এবং গণেশ মন্দিরে গিয়ে পুজো দেন। কঙ্গনার এই সফর মূলত দেশের প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক মাইলফলককেই সম্মান জানানোর এক প্রচেষ্টা।
3
8
মন্দিরে পুজোর পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কঙ্গনা জানান, প্রধানমন্ত্রীর এই অসামান্য নেতৃত্ব এবং উন্নয়নের পথচলাকে ঈশ্বরকে ধন্যবাদ জানাতেই তিনি মন্দিরে এসেছিলেন।
4
8
প্রধানমন্ত্রীর গত ১২ বছরের শাসনকাল ভারতের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করেছে বলেও তিনি মন্তব্য করেন।
5
8
একইসঙ্গে তিনি জানান যে, বর্তমান কেন্দ্রীয় সরকারের হাত ধরে ভারত উন্নয়নের এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে।
6
8
দেশের সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফল পৌঁছে দেওয়ার জন্য তিনি সমস্ত সরকারি কর্মী এবং বিজেপি কার্যকর্তাদের ভূয়সী প্রশংসাও করেন।
7
8
তিনি বলেন, "ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, মোদিজি এই নজির গড়তে পেরেছেন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করতেই পুজো দিতে এসেছি।’’
8
8
প্রসঙ্গত, কঙ্গনা এই মুহূর্তে যোধপুরে তাঁর নতুন ছবি 'ভারত ভাগ্য বিধাতা'-র প্রিমিয়ার নিয়ে ব্যস্ত। ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ছবিটি মূলত কামা এবং আলবেস হাসপাতালের সেই সাহসী কর্মীদের নিয়ে, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ৪০০ জনেরও বেশি রোগীকে রক্ষা করেছিলেন।