বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি তাঁর জেন-জি মেয়ের মা হওয়া এবং সেই কঠিন সময়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন যে, টানা প্রায় তিন বছর তাঁদের মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন চলেছে এবং তাঁরা প্রচুর ঝগড়া করতেন।
2
8
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ে নিসার সঙ্গে তাঁর সম্পর্কের বিবর্তন নিয়ে কাজল বলেন, “ওর সঙ্গে আমার অনেক কথা হয়, আমি ওকে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলি। আমাদের এই সম্পর্কটা তিল তিল করে গড়ে তুলতে হয়েছে। যখন ওর বারো বছর বয়স, তখন হরমোনের পরিবর্তনের কারণে আমাদের সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল।"
3
8
কাজলের কথায়, "আমরা সারাক্ষণ ঝগড়া করতাম, দু'জনেই মাঝেমধ্যেই ভীষণ অযৌক্তিক আচরণ করতাম। শেষ পর্যন্ত বড় হিসেবে আমিই শক্ত হলাম এবং ভাবলাম আমার একটু বেশি যুক্তিবাদী হওয়া উচিৎ। আমি ঠিক করলাম ওর সঙ্গে আর অত ঝগড়া করব না; বরং ওর সঙ্গে কথা বলার চেষ্টা করব।"
4
8
তিনি আরও বলেন, "যতক্ষণ না ও আমার কথা শুনতে শুরু করে, ততক্ষণ আমি ওর সঙ্গে কথা বলে যাব এবং ওকে বোঝার চেষ্টা করব।”
5
8
কাজল আরও জানান যে, অভিভাবক হিসেবে সেই তিন বছর তাঁর জন্য ছিল চরম সংগ্রামের। সেই সময় থেকে নিজের জীবনের সবথেকে বড় শিক্ষা নিয়ে তিনি বলেন, “প্রায় তিন বছর আমরা দু'জনেই খুব ভুগেছি। আমাদের দু'জনেরই মানসিকতা এমন ছিল যে কেউ কারওর সঙ্গে কথাই বলতে চাইতাম না।"
6
8
অভিনেত্রীর কথায়, "কিন্তু ধীরে ধীরে সেই পরিস্থিতি দীর্ঘ আলোচনায় রূপ নিল। তারপর আমি বুঝতে পারলাম যে, পুরো বিষয়টি আসলে আমার বেশি কথা বলার ওপর নয়, বরং চুপচাপ বসে ওর কথা শোনার ওপর নির্ভর করছিল।"
7
8
কাজল বলেন, "তখন ওকে কথা বলার সুযোগ দেওয়া এবং ও যা বলছে তা মন দিয়ে শোনাটাই আসল ছিল। এটাই সবচেয়ে বড় পরিবর্তন এনেছে এবং এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় শিক্ষা।”
8
8
উল্লেখ্য, নিসা সম্প্রতি ২৩ বছরে পা দিয়েছেন। কাজল এবং অজয় দেবগণ বিভিন্ন সাক্ষাৎকারে বারবার জানিয়েছেন যে, তাঁদের মেয়ের অভিনয়ে আসার কোনও আগ্রহ নেই। তবুও গ্ল্যামার জগতের চর্চায় থাকেন নিসা।