বৈদিক জ্যোতিষ অনুযায়ী ১৪ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত অস্ত থাকবে বৃহস্পতি। এই সময় গুরু সূর্যের খুব কাছাকাছি অবস্থান করায় তার শুভ প্রভাব তুলনামূলকভাবে দুর্বল থাকবে। এই সময়ে বিয়ে, গৃহপ্রবেশের মতো কিছু মাঙ্গলিক কাজ এড়িয়ে চলা ভাল। কাদের বিপদ বাড়বে জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত জেনে নিন। ছবি সংগৃহীত
2
8
মেষ: কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে মতবিরোধ, পদোন্নতি বা নতুন সুযোগে বিলম্ব হতে পারে। আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো করলে ক্ষতির আশঙ্কা থাকে। ছবি: সংগৃহীত
3
8
মিথুন: অর্থ সঞ্চয়ে সমস্যা, অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি এবং পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। ছবি: সংগৃহীত
4
8
সিংহ: মানসিক চাপ, আত্মবিশ্বাসে ঘাটতি এবং গোপন শত্রুর কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকা ভাল।ছবি: সংগৃহীত
5
8
ধনু: দাম্পত্য বা ব্যবসায়িক অংশীদারিত্বে মতবিরোধ, আইনি বা চুক্তিগত বিষয়ে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। ছবি: সংগৃহীত
6
8
মীন: পড়াশোনা, সন্তানের বিষয় বা সৃজনশীল কাজে বাধা আসতে পারে। প্রেমের সম্পর্কেও ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত
7
8
কীভাবে সতর্ক থাকবেন এই সময়? বড় অঙ্কের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। কোনও ঋণ নিতে হলে, ভাল করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। ছবি: সংগৃহীত