মোবাইল রিচার্জ করতে গিয়ে অনেক সময় প্রয়োজনের প্ল্যান খুঁজে পেতে সমস্যায় পড়েন গ্রাহকরা। বিশেষ করে যাঁরা শুধু ফোন করা এবং SMS-এর জন্য রিচার্জ করতে চান, তাঁদের জন্য ডেটা-সহ একাধিক প্ল্যানের ভিড়ে উপযুক্ত রিচার্জ খুঁজে পাওয়া বেশ কঠিন হয়ে যায়।
2
13
এবার সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ করল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI। নতুন নির্দেশ অনুযায়ী, Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-সহ টেলিকম সংস্থাগুলিকে নির্দিষ্ট রিচার্জ প্ল্যানগুলি আরও স্পষ্টভাবে গ্রাহকদের সামনে তুলে ধরতে হবে।
3
13
TRAI-এর নির্দেশ অনুযায়ী, টেলিকম সংস্থাগুলির ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে প্রিপেড রিচার্জ বিভাগের মধ্যে আলাদা একটি ‘TRAI-Mandated Packs’ বিভাগ রাখতে হবে।
4
13
বিভাগটি প্রিপেড রিচার্জ সেকশনের প্রথম ট্যাব হিসেবে দেখাতে হবে, যাতে গ্রাহকদের একাধিক পেজ বা মেনু ঘেঁটে নির্দিষ্ট প্ল্যান খুঁজতে না হয়। শুধু অনলাইনেই নয়, সংস্থাগুলির নিজস্ব খুচরো দোকানেও এই রিচার্জ প্ল্যানগুলি স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
5
13
TRAI জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে নজরদারি শুরু করা হয়। দেখা যায়, কিছু ক্ষেত্রে TRAI-এর নির্ধারিত ভাউচারগুলি অ্যাপ বা ওয়েবসাইটে সহজে চোখে পড়ে না।
6
13
কোনও কোনও ক্ষেত্রে সেগুলি বিভিন্ন ক্যাটেগরির মধ্যে রাখা হয়েছে, আবার কোথাও একাধিক পেজ বা স্ক্রিন পার হয়ে তবেই নির্দিষ্ট রিচার্জ প্ল্যান খুঁজে পাওয়া যায়। ফলে গ্রাহকদের পছন্দ অনুযায়ী রিচার্জ বেছে নিতে সমস্যা হচ্ছিল।
7
13
নতুন নিয়মের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল Voice ও SMS-only Special Tariff Voucher বা STV। অর্থাৎ এমন রিচার্জ প্ল্যান থাকবে, যেখানে শুধু ভয়েস কল এবং SMS-এর সুবিধা পাওয়া যাবে, কোনও ডেটা বাধ্যতামূলক থাকবে না।
8
13
যাঁদের মোবাইল ডেটার প্রয়োজন কম, যাঁরা মূলত Wi-Fi ব্যবহার করেন অথবা ফোনে প্রধানত কল ও SMS করেন, তাঁদের জন্য এই ধরনের প্ল্যান বিশেষভাবে সুবিধাজনক হতে পারে।
9
13
নির্দেশ অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিন বা তার কম মেয়াদের Voice-SMS-only STV রাখতে হবে। একইসঙ্গে Voice-SMS-Data STV-এর যে মেয়াদ রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্ল্যানগুলিও দিতে হবে।
10
13
অন্তত একটি এমন রিচার্জের ব্যবস্থা রাখতে হবে, যাতে প্রতি মাসে একই তারিখে পুনরায় রিচার্জ করা যায়। কোনও মাসে সেই তারিখ না থাকলে ওই মাসের শেষ দিনকে রিনিউয়ালের তারিখ হিসেবে ধরা হবে।
11
13
এর পাশাপাশি, প্রতিটি সংস্থাকে তাদের দীর্ঘমেয়াদি বান্ডল প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তত একটি দীর্ঘমেয়াদি Voice-SMS-only STV-ও রাখতে হবে।
12
13
TRAI-এর এই নির্দেশের ফলে গ্রাহকদের জন্য রিচার্জ বেছে নেওয়া আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যাঁদের ডেটার প্রয়োজন নেই, তাঁরা এবার সহজেই শুধুমাত্র কল ও SMS-এর জন্য উপযুক্ত প্ল্যান খুঁজে নিতে পারবেন।
13
13
TRAI-এর নির্দেশ অনুযায়ী, Voice-SMS-only STV সংক্রান্ত নতুন নিয়ম ২২ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে। অন্যদিকে, রিচার্জ প্ল্যানগুলি নির্দিষ্টভাবে প্রদর্শনের নির্দেশ ১ অক্টোবর ২০২৬-এর নির্দেশ জারির ৩০ দিনের মধ্যে টেলিকম সংস্থাগুলিকে কার্যকর করতে হবে।